Mark 8:19 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি যখন পাঁচ হাজার লোকের মধ্যে পাঁচখানা রুটি ভেঙ্গে দিয়েছিলাম, তখন তোমরা গুঁড়াগাঁড়ায় ভরা কত ডালা তুলে নিয়েছিলে? তাঁরা বললেন, বারো ঝুড়ি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি যখন পাঁচ হাজার লোকের জন্য পাঁচটি রুটি ভেঙেছিলাম, তোমরা কত ঝুড়ি রুটির টুকরো তুলে নিয়েছিলে?” তাঁরা উত্তর দিলেন, “বারো ঝুড়ি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি যখন পাঁচ হাজার লোকের মধ্যে পাঁচখানা রুটী ভাঙ্গিয়া দিয়াছিলাম, তখন তোমরা গুঁড়াগাঁড়ায় ভরা কত ডালা তুলিয়া লইয়াছিলে? তাঁহারা কহিলেন, বারো ডালা।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যখন আমি পাঁচ হাজার লোকের মধ্যে পাঁচটি রুটি টুকরো করে দিয়েছিলাম: তখন তোমরা কত টুকরি উদ্বৃত্ত রুটির টুকরো কুড়িয়ে নিয়েছিলে?’ তাঁরা বললেন, ‘বারো টুকরি৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি যখন পাঁচ হাজার লোকের মধ্যে পাঁচটি রুটি ভেঙ্গে দিয়েছিলাম, তখন তোমরা কত ঝুড়ি গুঁড়াগাঁড়া ভরে তুলে নিয়েছিলে? তারা বললেন, বারো ঝুড়ি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি যখন পাঁচ হাজার লোকের মধ্যে পাঁচখানা রুটি ভাঙ্গিয়া দিয়াছিলাম, তখন তোমরা গুঁড়াগাঁড়ায় ভরা কত ডালা তুলিয়া লইয়াছিলে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যখন আমি পাঁচ হাজার লোকের জন্য পাঁচখানা রুটি ভেংগেছিলাম তখন কত টুকরি রুটির টুকরা তোমরা কুড়িয়ে তুলেছিলে?” শিষ্যেরা উত্তর দিলেন, “বারো টুকরি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যখন আমি পাঁচ হাজার লোকের জন্য পাঁচখানা রুটি ভেংগেছিলাম তখন কত টুকরি রুটির টুকরা তোমরা কুড়িয়ে তুলেছিলে?” সাহাবীরা জবাব দিলেন, “বারো টুকরি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেদিন আমি পাঁচটা রুটি দিয়ে পাঁচ হাজার লোককে খাইয়েছিলাম সেদিন ক ঝুড়ি রুটির টুকরো তোমরা তুলেছিলে? তাঁরা বললেন, বারো ঝুড়ি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন আমি পাঁচ হাজার লোকের মধ্যে পাঁচটি রুটি টুকরো করে দিয়েছিলাম: তখন তোমরা কত টুকরি উদ্বৃত্ত রুটির টুকরো কুড়িয়ে নিয়েছিলে?” তাঁরা বললেন, “বারো টুকরি৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি যখন পাঁচ হাজার লোকের মধ্যে পাঁচটি রুটি ভেঙে দিয়েছিলাম, তখন তোমরা কত ঝুড়ি গুঁড়াগাঁড়া ভরে তুলে নিয়েছিলে? তারা বললেন, বারো ঝুড়ি।