Mark 8:29 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তাঁদেরকে জিজ্ঞাসা করলেন, কিন্তু তোমরা কি বল? আমি কে? পিতর জবাবে তাঁকে বললেন, আপনি সেই মসীহ্‌।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কিন্তু তোমরা কী বলো?” তিনি জিজ্ঞাসা করলেন, “তোমরা কী বলো, আমি কে?” পিতর উত্তর দিলেন, “আপনি সেই খ্রীষ্ট।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি তাঁহাদিগকে জিজ্ঞাসা করিলেন, কিন্তু তোমরা কি বল? আমি কে? পিতর উত্তর করিয়া তাঁহাকে কহিলেন, আপনি সেই খ্রীষ্ট।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন তিনি তাঁদের জিজ্ঞাসা করলেন, ‘কিন্তু তোমরা কি বল, আমি কে?’ পিতর তাঁকে বললেন, ‘আপনি সেই খ্রীষ্ট৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, কিন্তু তোমরা কি বল? আমি কে? পিতর উত্তর দিয়ে তাঁকে বললেন, আপনি সেই খ্রীষ্ট।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি তাঁহাদিগকে জিজ্ঞাসা করিলেন, কিন্তু তোমরা কি বল? আমি কে? পিতর উত্তর করিয়া তাঁহাকে কহিলেন, আপনি সেই খ্রীষ্ট।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যীশু বললেন, “কিন্তু তোমরা কি বল, আমি কে?” পিতর উত্তর দিলেন, “আপনি সেই মশীহ।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ঈসা বললেন, “কিন্তু তোমরা কি বল, আমি কে?” পিতর জবাব দিলেন, “আপনি সেই মসীহ্‌।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু তাঁদের জিজ্ঞাসা করলেন, কিন্তু তোমরা কি বল, কে আমি? পিতর বললেন, আপনি সেই খ্রীস্ট।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন তিনি তাঁদের জিজ্ঞাসা করলেন, “কিন্তু তোমরা কি বল, আমি কে?” পিতর তাঁকে বললেন, “আপনি সেই খ্রীষ্ট৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, কিন্তু তোমরা কি বল? আমি কে? পিতর উত্তর দিয়ে তাঁকে বললেন, আপনি সেই খ্রীষ্ট।