Mark 8:38 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা যে কেউ এই কালের জেনাকারী ও গুনাহ্‌গার লোকদের মধ্যে আমাকে ও আমার কালামকে লজ্জার বিষয় জ্ঞান করে, তবে ইবনুল-ইনসান যখন পবিত্র ফেরেশতাদের সঙ্গে আপন পিতার প্রতাপে আসবেন তখন তিনি তাকে লজ্জার বিষয় বলে মনে করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই ব্যভিচারী ও পাপিষ্ঠ প্রজন্মের মধ্যে কেউ যদি আমাকে ও আমার বাক্যকে লজ্জার বিষয় বলে মনে করে, মনুষ্যপুত্রও যখন পবিত্র দূতবাহিনীর সঙ্গে তাঁর পিতার মহিমায় আসবেন, তখন তিনিও তাকে লজ্জার পাত্র বলে মনে করবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা যে কেহ এই কালের ব্যভিচারী ও পাপিষ্ঠ লোকদের মধ্যে আমাকে ও আমার বাক্যকে লজ্জার বিষয় জ্ঞান করে, মনুষ্যপুত্র তাহাকে লজ্জার বিষয় জ্ঞান করিবেন, যখন তিনি পবিত্র দূতগণের সহিত আপন পিতার প্রতাপে আসিবেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
য়ে কেউ এই ব্যভিচারী ও পাপীদের যুগে আমাকেএবং আমার শিক্ষাকে লজ্জার বিষয় মনে করে, মানবপুত্র যখন তাঁর পিতার মহিমায় মহিমান্বিত হয়ে পবিত্র স্বর্গদূতদের সঙ্গে ফিরে আসবেন, তখন তিনিও সেই লোকের বিষয়ে লজ্জাবোধ করবেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ যে কেউ এই কালের ব্যভিচারী ও পাপী লোকদের মধ্যে আমাকে ও আমার বাক্যকে লজ্জার বিষয় জ্ঞান করে, মানবপুত্র তাকে লজ্জার বিষয় জ্ঞান করবেন, যখন তিনি পবিত্র দূতগণের সঙ্গে নিজের পিতার মহিমায় আসবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা যে কেহ এই কালের ব্যভিচারী ও পাপিষ্ঠ লোকদের মধ্যে আমাকে ও আমার বাক্যকে লজ্জার বিষয় জ্ঞান করে, মনুষ্য পুত্র তাহাকে লজ্জার বিষয় জ্ঞান করিবেন, যখন তিনি পবিত্র দূতগণের সহিত আপন পিতার প্রতাপে আসিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কালের অবিশ্বস্ত ও পাপী লোকদের মধ্যে যদি কেউ আমাকে নিয়ে আর আমার কথা নিয়ে লজ্জাবোধ করে, তবে মনুষ্যপুত্র যখন পবিত্র দূতদের সংগে করে তাঁর পিতার মহিমায় আসবেন, তখন তিনিও সেই লোকের সম্বন্ধে লজ্জাবোধ করবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কালের বেঈমান ও গুনাহ্‌গার লোকদের মধ্যে যদি কেউ আমাকে নিয়ে আর আমার কথা নিয়ে লজ্জাবোধ করে, তবে ইব্‌ন্তেআদম যখন পবিত্র ফেরেশতাদের সংগে করে তাঁর পিতার মহিমায় আসবেন, তখন তিনিও সেই লোকের সম্বন্ধে লজ্জাবোধ করবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভ্রষ্টাচার ও পাপকলুষিত এই যুগে আমার জন্য এবং আমার উপদেশের জন্য যদি কেউ লজ্জাবোধ করে তাহলে মানবপুত্র যখন পবিত্র বাহিনীর সঙ্গে তাঁর পিতার মহিমায় ভূষিত হয়ে আবির্ভূত হবেন তখন তিনিও তাদের জন্য লজ্জাবোধ করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে কেউ এই ব্যভিচারী ও পাপীদের যুগে আমাকে এবং আমার শিক্ষাকে লজ্জার বিষয় মনে করে, মানবপুত্র যখন তাঁর পিতার মহিমায় মহিমান্বিত হয়ে পবিত্র স্বর্গদূতদের সঙ্গে ফিরে আসবেন, তখন তিনিও সেই লোকের বিষয়ে লজ্জাবোধ করবেন৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ যে কেউ এই কালের ব্যভিচারী ও পাপী লোকদের মধ্যে আমাকেও আমার বাক্যকে লজ্জার বিষয় জ্ঞান করে, মনুষ্যপুত্র তাকে লজ্জার বিষয় জ্ঞান করবেন, যখন তিনি পবিত্র দূতদের সঙ্গে নিজের প্রতাপে মহিমায় আসবেন।