Mark 8:4 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জবাবে তাঁর সাহাবীরা বললেন, এখানে মরুভূমির মধ্যে কে কোথা থেকে রুটি দিয়ে এসব লোককে তৃপ্ত করতে পারবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর শিষ্যেরা উত্তর দিলেন, “কিন্তু এই জনহীন প্রান্তরে ওদের তৃপ্ত করার মতো কে এত রুটি জোগাড় করবে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার শিষ্যেরা উত্তর করিলেন, এখানে প্রান্তরের মধ্যে কে কোথা হইতে রুটী দিয়া এ সকল লোককে তৃপ্ত করিতে পারিবে?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাঁর শিষ্যেরা এর উত্তরে বললেন, ‘এই জনমানবহীন জায়গায় আমরা কোথা থেকে এতগুলো লোকের খাবার জোগাড় করব?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাঁর শিষ্যেরা উত্তর দিয়ে বললেন, এই নির্জন জায়গায় এই সব লোকদের খাবারের জন্য কোথা থেকে এত রুটি পাবো?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার শিষ্যেরা উত্তর করিলেন, এখানে প্রান্তরের মধ্যে কে কোথা হইতে রুটি দিয়া এই সকল লোককে তৃপ্ত করিতে পারিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শিষ্যেরা বললেন, “কিন্তু এই নির্জন জায়গায় এদের খাওয়াবার জন্য কে কোথা থেকে এত রুটি পাবে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সাহাবীরা বললেন, “কিন্তু এই নির্জন জায়গায় এদের খাওয়াবার জন্য কে কোথা থেকে এত রুটি পাবে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শিষ্যেরা তাঁকে বললেন, এই নিরালা প্রান্তরে এত লোককে পেটভরে খাওয়াবার মত রুটি কে দেবে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁর শিষ্যেরা এর উত্তরে বললেন, “এই জনমানবহীন জায়গায় আমরা কোথা থেকে এতগুলো লোকের খাবার জোগাড় করব?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর শিষ্যেরা উত্তর দিয়ে বললেন, এই নির্জন জায়গায় এই সব লোকদের খাবারের জন্য কোথা থেকে এত রুটি পাবো?