Mark 9:15 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁকে দেখামাত্র সমস্ত লোক অতিশয় চমৎকৃত হল ও তাঁর কাছে দৌড়ে গিয়ে তাঁকে সালাম জানালো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমস্ত লোক যেই যীশুকে দেখতে পেল, তারা বিস্ময়ে অভিভূত হল ও দৌড়ে গিয়ে তাঁকে অভিবাদন জানাল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহাকে দেখিবামাত্র সমস্ত লোক অতিশয় চমৎকৃত হইল, ও তাঁহার নিকটে দৌড়িয়া গিয়া তাঁহাকে মঙ্গলবাদ করিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাঁকে দেখামাত্র সমস্ত লোক অবাক হল এবং তাঁর কাছে দৌড়ে গিয়ে তাঁকে প্রণাম জানাতে লাগল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাঁকে দেখে সব লোক অনেক চমৎকৃত হলো ও তাঁর কাছে দৌড়ে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানালো।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহাকে দেখিবামাত্র সমস্ত লোক অতিশয় চমৎকৃত হইল, ও তাঁহার নিকটে দৌড়াইয়া গিয়া তাঁহাকে মঙ্গলবাদ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকেরা যীশুকে দেখেই খুব আশ্চর্য হয়ে গেল এবং দৌড়ে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকেরা ঈসাকে দেখেই খুব আশ্চর্য হয়ে গেল এবং দৌড়ে গিয়ে তাঁকে সালাম জানাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশুকে দেখতে পেয়ে সকলে বিস্ময়ে অভিভূত হয়ে গেল। ছুটে গিয়এ তাঁকে অভিবাদন জানাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁকে দেখামাত্র সমস্ত লোক অবাক হল এবং তাঁর কাছে দৌড়ে গিয়ে তাঁকে প্রণাম জানাতে লাগল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁকে দেখে সব লোক অনেক চমৎকৃত হলো ও তাঁর কাছে দৌড়ে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানালো।