Mark 9:21 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তিনি তার পিতাকে জিজ্ঞাসা করলেন, কতদিন হল তার এই রকম হয়েছে?” সে বললো, ছেলে বেলা থেকে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু ছেলেটির বাবাকে জিজ্ঞাসা করলেন, “কত দিন থেকে ওর এরকম হচ্ছে?” সে উত্তর দিল, “ছোটোবেলা থেকেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তিনি তাহার পিতাকে জিজ্ঞাসা করিলেন, ইহার কত দিন এমন হইয়াছে? সে কহিল, ছেলে বেলা থেকে;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন যীশু তার বাবাকে জিজ্ঞেস করলেন, ‘এর কতদিন এমন হয়েছে?’ ছেলেটির বাবা বলল, ‘ছেলেবেলা থেকে এরকম হয়েছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন যীশু তার বাবাকে জিজ্ঞাসা করলেন, ছেলেটি কত দিন ধরে এই অসুখে ভুগছে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তিনি তাহার পিতাকে জিজ্ঞাসা করিলেন, ইহার কতদিন এমন হইয়াছে? সে কহিল, ছেলে বেলা হইতে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু তার বাবাকে জিজ্ঞাসা করলেন, “কতদিন হল তার এই রকম হয়েছে?” লোকটি বলল, “ছেলেবেলা থেকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা তার বাবাকে জিজ্ঞাসা করলেন, “কতদিন হল তার এই রকম হয়েছে?” লোকটি বলল, “ছেলেবেলা থেকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ছেলেটির বাবাকে যীশু জিজ্ঞাসা করলেন, কতদিন থেকে ওর এরকম হচ্ছে? সে বলল, ছেলেবেলা থেকেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যীশু তার বাবাকে জিজ্ঞেস করলেন, “এর কতদিন এমন হয়েছে?” ছেলেটির বাবা বলল, “ছেলেবেলা থেকে এরকম হয়েছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যীশু তার বাবাকে জিজ্ঞাসা করলেন, ছেলেটি কত দিন ধরে এই অসুখে ভুগছে?