Mark 9:47 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার চোখ যদি তোমাকে গুনাহের পথে নিয়ে যায়, তবে তা উপড়ে ফেল; দুই চোখ নিয়ে দোজখে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে বরং একটি চোখ নিয়ে আল্লাহ্‌র রাজ্যে প্রবেশ করা তোমার পক্ষে ভাল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তোমার চোখ যদি পাপের কারণ হয়, তা উপড়ে ফেলে দাও। কারণ দুই চোখ নিয়ে নরকে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে, বরং এক চোখ নিয়ে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা ভালো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দুই চক্ষু লইয়া নরকে নিক্ষিপ্ত হওয়া অপেক্ষা বরং একচক্ষু হইয়া ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা তোমার ভাল;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর যদি তোমার চোখ তোমার পাপের কারণ হয়, তবে সে চোখকে উপড়ে ফেল৷ দুচোখ নিয়ে নরকে যাওযার থেকে এক চোখ নিয়ে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা তোমার পক্ষে ভাল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
দুই চোখ নিয়ে নরকের না গিয়ে তার থেকে কানা হয়ে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা অনেক ভালো;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দুই চক্ষু লইয়া নরকে নিক্ষিপ্ত হওয়া অপেক্ষা বরং একচক্ষু হইয়া ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা তোমার ভাল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার চোখ যদি তোমাকে পাপের পথে টানে তবে তা তুলে ফেল। দুই চোখ নিয়ে নরকে পড়বার চেয়ে বরং কানা হয়ে ঈশ্বরের রাজ্যে ঢোকা তোমার পক্ষে ভাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার চোখ যদি তোমাকে গুনাহের পথে টানে তবে তা তুলে ফেল। দুই চোখ নিয়ে জাহান্নামে পড়বার চেয়ে বরং কানা হয়ে আল্লাহ্‌র রাজ্যে ঢোকা তোমার পক্ষে ভাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি তোমার চোখ তোমাকে পাপে প্রবৃত্ত করে তাহলে তা উপড়ে ফেল। দুচোখ নিয়ে নরকে নিক্ষিপ্ত হওয়অর চেয়ে একটি চোখ নিয়ে ঈশ্বরের রাজে প্রবেশ করা ভাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর যদি তোমার চোখ তোমার পাপের কারণ হয়, তবে সে চোখকে উপড়ে ফেল৷ দুচোখ নিয়ে নরকে যাওয়ার থেকে এক চোখ নিয়ে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা তোমার পক্ষে ভাল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দুই চোখ নিয়ে অগ্নিময় নরকের যাওয়ার থেকে একচোখ নিয়ে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা অনেক ভালো;