Mark 9:5 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন পিতর ঈসাকে বললেন, রব্বি, এখানে আমাদের থাকা ভাল; আমরা তিনটি কুটির তৈরি করি, একটি আপনার জন্য, একটি মূসার জন্য এবং একটি ইলিয়াসের জন্য।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পিতর যীশুকে বললেন, “রব্বি, এখানে থাকা আমাদের পক্ষে ভালোই হবে। এখানে আমরা তিনটি তাঁবু স্থাপন করি, একটি আপনার জন্য, একটি মোশির জন্য ও একটি এলিয়ের জন্য।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন পিতর যীশুকে কহিলেন, রব্বি, এখানে আমাদের থাকা ভাল; আমরা তিনটী কুটীর নির্ম্মাণ করি, একটী আপনার জন্য, একটী মোশির জন্য, এবং একটী এলিয়ের জন্য।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন পিতর যীশুকে বললেন, ‘গুরুদেব, এখানে আমাদের থাকা ভাল৷ আমরা তিনটি তাঁবু তৈরী করি৷ একটা আপনার জন্য, একটা মোশির জন্য এবং একটা এলীয়র জন্য৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন পিতর যীশুকে বললেন, গুরু, এখানে আমাদের থাকা ভাল; আমরা তিনটী কুটীর তৈরী করি, একটা আপনার জন্য, একটা মোশির জন্য, এবং একটা এলিয়ের জন্য।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন পিতর যীশুকে কহিলেন, রব্বি, এখানে আমাদের থাকা ভাল; আমরা তিনটি কুটির নির্মাণ করি, একটি আপনার জন্য, একটি মোশির জন্য এবং একটি এলিয়ের জন্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন পিতর যীশুকে বললেন, “গুরু, ভালই হয়েছে যে, আমরা এখানে আছি। আমরা এখানে তিনটা কুঁড়ে-ঘর তৈরী করি-একটা আপনার, একটা মোশির ও একটা এলিয়ের জন্য।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন পিতর ঈসাকে বললেন, “হুজুর, ভালই হয়েছে যে, আমরা এখানে আছি। আমরা এখানে তিনটা কুঁড়ে-ঘর তৈরী করি- একটা আপনার, একটা মূসার ও একটা ইলিয়াসের জন্য।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পিতর তখন যীশুকে বললেন, গুরুদেব, আমরা এখানে থাকলেই ভাল হয়। এখানে আমরা তিনটে তাঁবু খাটাই, একটা আপনার জন্য, একটা মোশির জন্য, আর একটা এলিয়ের জন্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন পিতর যীশুকে বললেন, “গুরুদেব, এখানে আমাদের থাকা ভাল৷ আমরা তিনটি তাঁবু তৈরী করি৷ একটা আপনার জন্য, একটা মোশির জন্য এবং একটা এলীয়র জন্য৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন পিতর যীশুকে বললেন, গুরু, এখানে আমাদের থাকা ভাল; আমরা তিনটি কুটির তৈরী করি, একটা আপনার জন্য, একটা মোশির জন্য এবং একটা এলিয়ের জন্য।