Matthew 1:18 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঈসা মসীহের জন্ম এভাবে হয়েছিল। তাঁর মা মরিয়ম ইউসুফের প্রতি বাগ্দত্তা হলে তাঁদের সহবাসের আগে জানা গেল, পাক-রূহ্ের শক্তিতে তিনি গর্ভবতী হয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু খ্রীষ্টের জন্ম এভাবে হয়েছিল। তাঁর মা মরিয়ম যোষেফের সঙ্গে বিবাহের জন্য বাগদত্তা হলে, তাঁদের সহবাসের পূর্বে জানা গেল, তিনি পবিত্র আত্মার মাধ্যমে অন্তঃসত্ত্বা হয়েছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যীশু খ্রীষ্টের জন্ম এইরূপে হইয়াছিল। তাঁহার মাতা মরিয়ম যোষেফের প্রতি বাগ্দত্তা হইলে তাঁহাদের সহবাসের পূর্ব্বে জানা গেল, তাঁহার গর্ভ হইয়াছে—পবিত্র আত্মা হইতে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই হল যীশু খ্রীষ্টের জন্ম সংক্রান্ত বিবরণ: য়োষেফের সঙ্গে তাঁর মা মরিয়মের বাগদান হয়েছিল; কিন্তু তাঁদের বিয়ের আগেই জানতে পারা গেল য়ে পবিত্র আত্মার শক্তিতে মরিয়ম গর্ভবতী হয়েছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যীশু খ্রীষ্টের জন্ম এইভাবে হয়েছিল। যখন তাঁর মা মরিয়ম যোষেফের প্রতি বাগদত্তা হলে, তাঁদের সহবাসের আগে জানা গেল, তিনি গর্ভবতী হয়েছেন, পবিত্র আত্মার মাধ্যমে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যীশু খ্রীষ্টের জন্ম এইরূপে হইয়াছিল। তাঁহার মাতা মরিয়ম যোষেফের প্রতি বাগ্দত্তা হইলে তাঁহাদের সহবাসের পূর্বে জানা গেল, তাঁহার গর্ভ হইয়াছে- পবিত্র আত্মা হইতে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু খ্রীষ্টের জন্ম এইভাবে হয়েছিল। যোষেফের সংগে যীশুর মা মরিয়মের বিয়ের ঠিক হয়েছিল, কিন্তু তাঁরা একসংগে বাস করবার আগেই পবিত্র আত্মার শক্তিতে মরিয়মের গর্ভ হয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা মসীহের জন্ম এইভাবে হয়েছিল। ইউসুফের সংগে ঈসার মা মরিয়মের বিয়ের ঠিক হয়েছিল, কিন্তু তাঁরা একসংগে বাস করবার আগেই পাক-রূহের শক্তিতে মরিয়ম গর্ভবতী হয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশুখ্রীষ্টের জন্মের বিবরণ এই: তাঁর জননী মরিয়মের সঙ্গে যোষেফের বিবাহের সম্বন্ধ স্থির হয়েছিল। কিন্তু তাঁদের বিবাহ এর পূর্বেই জানা গেল যে মরিয়ম পবিত্র আত্মার প্রভাবে গর্ভবতী হয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই হল যীশু খ্রীষ্টের জন্ম সংক্রান্ত বিবরণ: যোষেফের সঙ্গে তাঁর মা মরিয়মের বাগদান হয়েছিল; কিন্তু তাঁদের বিয়ের আগেই জানতে পারা গেল যে পবিত্র আত্মার শক্তিতে মরিয়ম গর্ভবতী হয়েছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যীশু খ্রীষ্টের জন্ম এই ভাবে হয়েছিল। যখন তাঁর মা মরিয়ম যোষেফের প্রতি বাগদত্তা হলে, তাঁদের সহবাসের আগে জানা গেল, তিনি গর্ভবতী হয়েছেন পবিত্র আত্মার মাধ্যমে।