Matthew 1:19 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাঁর স্বামী ইউসুফ ধার্মিক ছিলেন বলে তাঁকে সাধারণ লোকদের কাছে নিন্দার পাত্র করতে চাইলেন না। সেজন্য তিনি তাঁকে গোপনে তালাক দেবার ইচ্ছা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহেতু তাঁর স্বামী যোষেফ একজন ধার্মিক ব্যক্তি ছিলেন এবং প্রকাশ্যে তাঁকে কলঙ্কের পাত্র করতে না চাওয়াতে, তিনি গোপনে বাগদান ভেঙে দেওয়া স্থির করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাঁহার স্বামী যোষেফ ধার্ম্মিক হওয়াতে ও তাঁহাকে সাধারণের কাছে নিন্দার পাত্র করিতে ইচ্ছা না করাতে, গোপনে ত্যাগ করিবার মানস করিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাঁর ভাবী স্বামী য়োষেফ ন্যায়পরায়ণ লোক ছিলেন৷ তিনি মরিয়মকে লোক চক্ষে লজ্জায় ফেলতে চাইলেন না, তাই তিনি মরিয়মের সাথে বিবাহের এই বাগদান বাতিল করে গোপনে তাকে ত্যাগ করতে চাইলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তাঁর স্বামী যোষেফ ধার্মিক হওয়াতে তিনি চাননি যে জন সাধারণের কাছে তাঁর স্ত্রীর নিন্দা হয়, তাই তাঁকে গোপনে ছেড়ে দেবেন বলে ঠিক করলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাঁহার স্বামী যোষেফ ধার্মিক হওয়াতে ও তাঁহাকে সাধারণের কাছে নিন্দার পাত্র করিতে ইচ্ছা না করাতে, গোপনে ত্যাগ করিবার মানস করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মরিয়মের স্বামী যোষেফ সৎ লোক ছিলেন, কিন্তু তিনি লোকের সামনে মরিয়মকে লজ্জায় ফেলতে চাইলেন না; এইজন্য তিনি গোপনে তাঁকে ছেড়ে দেবেন বলে ঠিক করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মরিয়মের স্বামী ইউসুফ সৎ লোক ছিলেন, কিন্তু তিনি লোকের সামনে মরিয়মকে লজ্জায় ফেলতে চাইলেন না; এইজন্য তিনি গোপনে তাঁকে তালাক দেবেন বলে ঠিক করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর ভাবী স্বামী যোষেফ ছিলেন সজ্জন ব্যক্তি। তিনি মরিয়মকে লোক চক্ষে হেয় করতে চাইলেন না। তাই গোপনে তাঁকে ত্যাগ করার সংকল্প করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁর ভাবী স্বামী যোষেফ ন্যায়পরায়ণ লোক ছিলেন৷ তিনি মরিয়মকে লোক চক্ষে লজ্জায় ফেলতে চাইলেন না, তাই তিনি মরিয়মের সাথে বিবাহের এই বাগদান বাতিল করে গোপনে তাকে ত্যাগ করতে চাইলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তাঁর স্বামী যোষেফ ধার্মিক হওয়াতে তিনি চাননি যে জনসাধারণের কাছে তাঁর স্ত্রীর নিন্দা হয়, তাই তাঁকে গোপনে ছেড়ে দেবেন বলে ঠিক করলেন।