Matthew 1:24 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইউসুফ ঘুম থেকে উঠে প্রভুর ফেরেশতা তাঁকে যেমন হুকুম করেছিলেন তেমনি করলেন। তিনি মরিয়মকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রভুর দূত যেমন আদেশ দিয়েছিলেন, ঘুম থেকে উঠে যোষেফ সেইমতো মরিয়মকে ঘরে তাঁর স্ত্রীরূপে গ্রহণ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যোষেফ নিদ্রা হইতে উঠিয়া প্রভুর দূত তাঁহাকে যেরূপ আদেশ করিয়াছিলেন, সেইরূপ করিলেন, আপন স্ত্রীকে গ্রহণ করিলেন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
য়োষেফ ঘুম থেকে উঠে প্রভুর দূতের আদেশ অনুসারে কাজ করলেন৷ তিনি মরিয়মকে বিয়ে করে বাড়ি নিয়ে গেলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে যোষেফ ঘুম থেকে উঠে প্রভুর দূত তাঁকে যেরকম আদেশ করেছিলেন, সেরকম করলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যোষেফ নিদ্রা হইতে উঠিয়া, প্রভুর দূত তাঁহাকে যেরূপ আজ্ঞা করিয়াছিলেন, সেইরূপ করিলেন, আপন স্ত্রীকে গ্রহণ করিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রভুর দূত যোষেফকে যেমন আদেশ দিয়েছিলেন, ঘুম থেকে উঠে তিনি তেমনই করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের ফেরেশতা ইউসুফকে যেমন হুকুম দিয়েছিলেন, ঘুম থেকে উঠে তিনি তেমনই করলেন। তিনি মরিয়মকে বিয়ে করলেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঘুম থেকে উঠে যোষেফ প্রভুর নির্দেশ মতই কাজ করলেন। মরিয়মকে তিনি পত্নীরূপে গ্রহণ করলেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোষেফ ঘুম থেকে উঠে প্রভুর দূতের আদেশ অনুসারে কাজ করলেন৷ তিনি মরিয়মকে বিয়ে করে বাড়ি নিয়ে গেলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যোষেফ ঘুম থেকে উঠে প্রভুর দূত তাঁকে যেরকম আদেশ করেছিলেন, সেরকম করলেন,