Matthew 1:25 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে পর্যন্ত মরিয়ম পুত্র প্রসব না করলেন, সেই পর্যন্ত ইউসুফ তাঁর সঙ্গে সহবাস করলেন না, আর তিনি পুত্রের নাম ঈসা রাখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু পুত্র প্রসব না করা পর্যন্ত তিনি মরিয়মের সঙ্গে মিলিত হলেন না। আর তিনি পুত্রের নাম রাখলেন যীশু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে পর্য্যন্ত ইনি পুত্র প্রসব না করিলেন, সেই পর্য্যন্ত যোষেফ তাঁহার পরিচয় লইলেন না, আর তিনি পুত্রের নাম যীশু রাখিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু মরিয়মের সেই সন্তানের জন্ম না হওয়া পর্যন্ত য়োষেফ মরিয়মের সঙ্গে সহবাস করলেন না৷ য়োষেফ সেই সন্তানের নাম রাখলেন যীশু৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
নিজের স্ত্রীকে গ্রহণ করলেন; আর যে পর্য্যন্ত ইনি ছেলে জন্ম না দিলেন, সেই পর্য্যন্ত যোষেফ তাঁর পরিচয় নিলেন না, আর তিনি ছেলের নাম যীশু রাখলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে পর্যন্ত ইনি পুত্র প্রসব না করিলেন, সেই পর্যন্ত যোষেফ তাঁহার পরিচয় লইলেন না, আর তিনি পুত্রের নাম যীশু রাখিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি মরিয়মকে বিয়ে করলেন, কিন্তু ছেলের জন্ম না হওয়া পর্যন্ত তাঁর সংগে মিলিত হলেন না। পরে যোষেফ ছেলেটির নাম যীশু রাখলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু ছেলের জন্ম না হওয়া পর্যন্ত তাঁর সংগে মিলিত হলেন না। পরে ইউসুফ ছেলেটির নাম ঈসা রাখলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত তাঁর সঙ্গে মিলিত হলেন না। তিনি সেই শিশুর নাম রাখলেন যীশু।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু মরিয়মের সেই সন্তানের জন্ম না হওয়া পর্যন্ত যোষেফ মরিয়মের সঙ্গে সহবাস করলেন না৷ যোষেফ সেই সন্তানের নাম রাখলেন যীশু৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নিজের স্ত্রীকে গ্রহণ করলেন; আর যে পর্যন্ত ইনি ছেলে জন্ম না দিলেন, সেই পর্যন্ত যোষেফ তাঁর পরিচয় নিলেন না, আর তিনি ছেলের নাম যীশু রাখলেন।