Matthew 10:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি তাঁর বারো জন সাহাবীকে কাছে ডেকে তাঁদেরকে নাপাক-রূহ্‌দের উপরে ক্ষমতা দিলেন, যেন তাঁরা তাদেরকে ছাড়াতে এবং সমস্ত রকম রোগ ও অসুস্থতা থেকে সুস্থ করতে পারেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু তাঁর বারোজন শিষ্যকে নিজের কাছে ডাকলেন। তিনি তাঁদের অশুচি আত্মা তাড়ানোর, সমস্ত রকম রোগ ও পীড়া ভালো করার ক্ষমতা দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি আপনার বারো জন শিষ্যকে নিকটে ডাকিয়া তাঁহাদিগকে অশুচি আত্মাদের উপরে ক্ষমতা দিলেন, যেন তাঁহারা তাহাদিগকে ছাড়াইতে, এবং সর্ব্বপ্রকার রোগ ও ব্যাধি আরোগ্য করিতে পারেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু তাঁর বারো জন শিষ্যকে কাছে ডেকে তাঁদের অশুচিআত্মা তাড়িয়ে দেবার ও সব রোগ ব্যধি সারাবার ক্ষমতা দিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে তিনি নিজের বারো জন শিষ্যকে কাছে ডেকে তাঁদের অশুচী আত্মাদের উপরে ক্ষমতা দিলেন, যেন তাঁরা তাদের ছাড়াতেএবং সবরকম রোগ-ব্যাধি থেকে সুস্থ করতে পারেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি আপনার বারো জন শিষ্যকে নিকটে ডাকিয়া তাঁহাদিগকে অশুচি আত্মাদের উপরে ক্ষমতা দিলেন, যেন তাঁহারা তাহাদিগকে ছাড়াইতে, এবং সর্বপ্রকার রোগ ও ব্যাধি আরোগ্য করিতে পারেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু তাঁর বারোজন শিষ্যকে ডাকলেন এবং মন্দ আত্মা ছাড়াবার ও সব রকম রোগ ভাল করবার ক্ষমতা দিয়ে তাঁদের পাঠিয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা তাঁর বারোজন সাহাবীকে ডাকলেন এবং ভূত ছাড়াবার ও সব রকম রোগ ভাল করবার ক্ষমতা দিয়ে তাঁদের পাঠিয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু তাঁর বারোজন শিষ্যকে ডেকে তাঁদের দিলেন অশুচি আত্মা বিতাড়নের অধিকার ও সর্ববিধ রোগব্যাধি নিরাময়ের শক্তি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু তাঁর বারো জন শিষ্যকে কাছে ডেকে তাঁদের অশুচি আত্মা তাড়িয়ে দেবার ও সব রোগ ব্যধি সারাবার ক্ষমতা দিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি নিজের বারো জন শিষ্যকে কাছে ডেকে তাঁদের অশুচি আত্মাদের উপরে শিক্ষা দিলেন, যেন তাঁরা তাদের ছাড়াতে এবং সব রকম রোগ-ব্যাধি থেকে সুস্থ করতে পারেন।