Matthew 10:11 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমরা যে নগরে বা গ্রামে প্রবেশ করবে, সেখানকার কোন্ ব্যক্তি যোগ্য তা অনুসন্ধান করো, আর যে পর্যন্ত অন্য স্থানে না যাও, সেখানেই থেকো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তোমরা যে নগরে বা গ্রামে প্রবেশ করবে, সেখানকার কোনো উপযুক্ত লোকের সন্ধান করে সেই স্থান ত্যাগ না করা পর্যন্ত তার বাড়িতেই থেকো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমরা যে নগরে কি গ্রামে প্রবেশ করিবে, তথাকার কোন্ ব্যক্তি যোগ্য, তাহা অনুসন্ধান করিও, আর যে পর্য্যন্ত অন্য স্থানে না যাও, সেখানে থাকিও।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘তোমরা যখন কোন শহর বা গ্রামে যাবে, সেখানে এমন কোন উপযুক্ত লোক খুঁজে বের করো যার উপর আস্থা রাখতে পার এবং কোথাও চলে না যাওয়া পর্যন্ত তার বাড়িতেই থেকো৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তোমরা যে শহরে কি গ্রামে প্রবেশ করবে, সেখানকার কোন ব্যক্তি যোগ্য, তা খোঁজ করো, আর যে পর্য্যন্ত অন্য জায়গায় না যাও, সেখানে থেকো।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমরা যে নগরে কি গ্রামে প্রবেশ করিবে, তথাকার কোন্ ব্যক্তি যোগ্য, তাহা অনুসন্ধান করিও, আর যে পর্যন্ত অন্য স্থানে না যাও, সেখানে থাকিও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমরা যে কোন শহরে বা গ্রামে যাবে সেখানে একজন উপযুক্ত লোক খুঁজে নিয়ো এবং অন্য কোথাও চলে না যাওয়া পর্যন্ত তার বাড়ীতে থেকো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমরা যে কোন শহরে বা গ্রামে যাবে সেখানে একজন উপযুক্ত লোক খুঁজে নিয়ো এবং অন্য কোথাও চলে না যাওয়া পর্যন্ত তার বাড়ীতে থেকো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে কোনো শহরে কিম্বা গ্রামে তোমরা প্রবেশ করবে, প্রথমেই সন্ধান করবে সেখানে ভালো লোক কে আছে। অন্য কোথাও না যাওয়া পর্যন্ত তোমরা তাঁর সঙ্গেই থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা যখন কোন শহর বা গ্রামে যাবে, সেখানে এমন কোন উপযুক্ত লোক খুঁজে বার করো যার উপর আস্থা রাখতে পার এবং কোথাও চলে না যাওয়া পর্যন্ত তার বাড়িতেই থেকো৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমরা যে শহরে কি গ্রামে প্রবেশ করবে, সেখানকার কোন ব্যক্তি যোগ্য, তা খোঁজ করো, আর যে পর্যন্ত অন্য জায়গায় না যাও, সেখানে থেকো।