Matthew 10:15 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমাদেরকে সত্যি বলছি, বিচার-দিনে সেই নগরের দশার চেয়ে বরং সাদুম ও আমুরা দেশের দশা সহনীয় হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাদের সত্যিই বলছি, বিচারদিনে সদোম ও ঘমোরার দশা, বরং সেই নগরের চেয়ে বেশি সহনীয় হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমাদিগকে সত্য কহিতেছি, বিচার-দিনে সেই নগরের দশা অপেক্ষা বরং সদোম ও ঘমোরা দেশের দশা সহনীয় হইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি তোমাদের সত্যি বলছি, মহাবিচারের দিনে সদোম ও ঘমোরার লোকদের থেকে সেইশহরের অবস্থা ভয়ঙ্কর হবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি তোমাদের সত্য কথা বলছি, বিচার-দিনে সেই শহরের দশা অপেক্ষা বরং সদোম ও ঘমোরা দেশের দশা সহনীয় হবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমাদিগকে সত্য কহিতেছি, বিচার-দিনে সেই নগরের দশা অপেক্ষা বরং সদোম ও ঘমোরা দেশের দশা সহনীয় হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমাদের সত্যি বলছি, বিচারের দিনে সেই গ্রামের চেয়ে বরং সদোম ও ঘমোরা শহরের অবস্থা অনেকখানি সহ্য করবার মত হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমাদের সত্যি বলছি, রোজ হাশরে সেই গ্রামের চেয়ে বরং সাদুম ও আমুরা শহরের অবস্থা অনেকখানি সহ্য করবার মত হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি সত্যিই তোমাদের বলছি, বিচারের দিনে সেই নগরের দশার তুলনায় সদোম ও ঘমোরার দশাও অধিকতর সহনীয় হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাদের সত্যি বলছি, মহাবিচারের দিনে সদোম ও ঘমোরার লোকদের থেকে সেই শহরের অবস্থা ভয়ঙ্কর হবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমাদের সত্য কথা বলছি, বিচার দিনের সেই শহরের দশা থেকে বরং সদোম ও ঘমোরা দেশের দশা সহনীয় হবে।