Matthew 10:17 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তোমরা মানুষ থেকে সাবধান থেকো; কেননা তারা তোমাদেরকে বিচার-সভার লোকদের হাতে ধরিয়ে দেবে এবং তাদের মজলিস-খানায় কশাঘাত করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকেদের ব্যাপারে তোমরা সাবধান থেকো। তারা তোমাদের স্থানীয় বিচার-পরিষদের হাতে তুলে দেবে এবং তাদের সমাজভবনে তোমাদের চাবুক মারবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু মনুষ্যদের হইতে সাবধান থাকিও; কেননা তাহারা তোমাদিগকে বিচারসভায় সমর্পণ করিবে, এবং আপনাদের সমাজ-গৃহে কোড়া মারিবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু লোকদের থেকে সাবধান থেকো, কারণ তারা তোমাদের গ্রেপ্তার করে সমাজগৃহের মহাসভার হাতে তুলে দেবে৷ আর তারা সমাজ-গৃহে নিয়ে গিয়ে তোমাদের বেত মারবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু লোকদের থেকে সাবধান থেকো; কারণ তারা তোমাদের বিচারসভায় সমর্পণ করবে এবং নিজেদের সমাজ-ঘরে নিয়ে বেত মারবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু মনুষ্যদের হইতে সাবধান থাকিও; কেননা তাহারা তোমাদিগকে বিচার সভায় সমর্পণ করিবে, এবং তাহাদের সমাজ-গৃহে কোড়া মারিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সাবধান থেকো, কারণ মানুষ বিচার-সভার লোকদের হাতে তোমাদের ধরিয়ে দেবে এবং তাদের সমাজ-ঘরে তোমাদের বেত মারবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সাবধান থেকো, কারণ মানুষ বিচার-সভার লোকদের হাতে তোমাদের ধরিয়ে দেবে এবং তাদের মজলিস-খানায় তোমাদের বেত মারবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু মানুষ সম্পর্কে সতর্ক হয়ো, কারণ তারা তোমাদের বিচারসভায় উপস্থিত করবে, সমাজ ভবনে কশাঘাত করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু লোকদের থেকে সাবধান থেকো, কারণ তারা তোমাদের গ্রেপ্তার করে সমাজগৃহের মহাসভার হাতে তুলে দেবে৷ আর তারা সমাজ-গৃহে নিয়ে গিয়ে তোমাদের বেত মারবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু লোকদের থেকে সাবধান থেকো; কারণ তারা তোমাদের বিচার সভায় সমর্পণ করবে এবং নিজেদের সমাজঘরে নিয়ে বেত মারবে।