Matthew 10:18 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এমন কি, আমার জন্য তোমাদেরকে দেশের শাসনকর্তাদের ও বাদশাহ্‌দের সম্মুখে, তাদের ও অ-ইহুদীদের কাছে সাক্ষ্য দেবার জন্য নেওয়া হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমারই কারণে প্রদেশপালদের ও রাজাদের কাছে এবং অইহুদিদের কাছে সাক্ষ্য দেওয়ার জন্য তোমাদের নিয়ে যাওয়া হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এমন কি, আমার জন্য তোমরা দেশাধ্যক্ষ ও রাজাদের সম্মুখে, তাহাদের ও পরজাতিগণের কাছে সাক্ষ্য দিবার জন্য, নীত হইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমার অনুসারী হওয়ার জন্য শাসকদের সামনে ও রাজাদের দরবারে তোমাদের হাজির করা হবে৷ তোমরা এইভাবে তাদের কাছে ও অইহুদীদের কাছে আমার বিষয়ে বলার সুয়োগ পাবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এমন কি, আমার জন্য তোমরা রাজ্যপাল ও রাজাদের সামনে, তাদের ও পরজাতিদের কাছে সাক্ষ্য দেবার জন্য হাজির হবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এমন কি, আমার জন্য তোমরা দেশাধ্যক্ষ ও রাজাদের সম্মুখে, তাহাদের ও পরজাতিগণের কাছে সাক্ষ্য দিবার জন্য, নীত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার জন্যই শাসনকর্তা ও রাজাদের সামনে তোমাদের নিয়ে যাওয়া হবে যেন তাদের কাছে ও অযিহূদীদের কাছে তোমরা সাক্ষ্য দিতে পার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার জন্যই শাসনকর্তা ও বাদশাহ্‌দের সামনে তোমাদের নিয়ে যাওয়া হবে যেন তাদের কাছে ও অ-ইহুদীদের কাছে তোমরা সাক্ষ্য দিতে পার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমারই জন্য শাসকদের সামনে ও রাজদরবারে তোমাদের হাজির করা হবে-তাদের ও অন্যান্য জাতির কাছে তোমাদের সাক্ষ্য দিতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার অনুসারী হওয়ার জন্য শাসকদের সামনে ও রাজাদের দরবারে তোমাদের হাজির করা হবে৷ তোমরা এইভাবে তাদের কাছে ও অইহুদীদের কাছে আমার বিষয়ে বলার সুযোগ পাবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এমনকি, আমার জন্য তোমরা রাজ্যপাল ও রাজাদের সামনে, তাদের ও অইহূদিদের কাছে সাক্ষ্য দেবার জন্য হাজির হবে।