Matthew 10:21 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ভাই ভাইকে ও পিতা সন্তানকে মৃত্যুর হাতে তুলে দেবে এবং সন্তানেরা মাতা-পিতার বিপক্ষে উঠে তাঁদেরকে খুন করাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ভাই ভাইকে ও পিতা সন্তানকে প্রতারিত করবে; ছেলেমেয়েরা বাবা-মার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে তাদের মৃত্যুর উদ্দেশে সমর্পণ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ভ্রাতা ভ্রাতাকে ও পিতা সন্তানকে মৃত্যুতে সমর্পণ করিবে; এবং সন্তানেরা মাতাপিতার বিপক্ষে উঠিয়া তাঁহাদিগকে বধ করাইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘ভাই ভাইকে এবং বাবা ছেলেকে মৃত্যুদণ্ডের জন্য ধরিয়ে দেবে৷ ছেলেমেয়েরা বাবা-মার বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের মৃত্যুর মুখে ঠেলে দেবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর ভাই ভাইকে ও বাবা সন্তানকে মৃত্যুতে সমর্পণ করবে; এবং সন্তানেরা মা-বাবার বিপক্ষে উঠে তাদের হত্যা করাবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ভ্রাতা ভ্রাতাকে ও পিতা সন্তানকে মৃত্যুতে সমর্পণ করিবে; এবং সন্তানেরা মাতা-পিতার বিপক্ষে উঠিয়া তাঁহাদিগকে বধ করাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ভাই ভাইকে এবং বাবা ছেলেকে মেরে ফেলবার জন্য ধরিয়ে দেবে। ছেলেমেয়েরা মা-বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের খুন করাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ভাই ভাইকে এবং বাবা ছেলেকে হত্যা করবার জন্য ধরিয়ে দেবে। ছেলেমেয়েরা মা-বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের খুন করাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভাই ভাইকে, পিতা নিজ সন্তানকে মরণের মুখে সমর্পণ করবে। (পিতারা ও আপন সন্তানরকাও মাতা পিতার বিপক্ষে দাঁড়িয়ে হত্যা করবে।)
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ভাই ভাইকে এবং বাবা ছেলেকে মৃত্যুদণ্ডের জন্য ধরিয়ে দেবে৷ ছেলেমেয়েরা বাবা-মার বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের মৃত্যুর মুখে ঠেলে দেবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ভাই ভাইকে ও বাবা সন্তানকে মৃত্যুতে সমর্পণ করবে; এবং সন্তানেরা মা বাবার বিপক্ষে উঠে তাদের হত্যা করাবে।