Matthew 10:22 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আবার আমার নামের জন্য সকলে তোমাদের ঘৃণা করবে; কিন্তু যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকবে, সে-ই নাজাত পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার কারণে সব মানুষ তোমাদের ঘৃণা করবে, কিন্তু যে কেউ শেষ পর্যন্ত অবিচল থাকবে, সেই পরিত্রাণ পাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমার নাম প্রযুক্ত তোমরা সকলের ঘৃণিত হইবে; কিন্তু যে কেহ শেষ পর্য্যন্ত স্থির থাকিবে, সেই পরিত্রাণ পাইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমার নামের জন্য সকলে তোমাদের ঘৃণা করবে, কিন্তু শেষ পর্যন্ত য়ে স্থির থাকবে সেইরক্ষা পাবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর আমার নামের জন্য তোমদের সবাই ঘৃণা করবে; কিন্তু যে কেউ শেষ পর্য্যন্ত স্থির থাকবে, সেই পরিত্রান পাবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমার নাম প্রযুক্ত তোমরা সকলের ঘৃণিত হইবে; কিন্তু যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে, সেই পরিত্রাণ পাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার জন্য সবাই তোমাদের ঘৃণা করবে, কিন্তু যে শেষ পর্যন্ত স্থির থাকবে সে উদ্ধার পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার জন্য সবাই তোমাদের ঘৃণা করবে, কিন্তু যে শেষ পর্যন্ত স্থির থাকবে সে উদ্ধার পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার জন্যই তোমরা সকলের পাত্র হবে। কিন্তু যে শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারবে। সে-ই পরিত্রাণ লাভ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার নামের জন্য সকলে তোমাদের ঘৃণা করবে, কিন্তু শেষ পর্যন্ত যে স্থির থাকবে সেই রক্ষা পাবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমার নামের জন্য তোমাদের সবাই ঘৃণা করবে; কিন্তু যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকবে, সেই পরিত্রান পাবে।