Matthew 10:23 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা যখন তোমাদেরকে এক নগরে নির্যাতন করবে, তখন অন্য নগরে পালিয়ে যেয়ো; কেননা আমি তোমাদেরকে সত্যি বলছি, ইসরাইলের সকল নগরে তোমাদের কাজ শেষ হবে না, যে পর্যন্ত ইবনুল-ইনসান ফিরে না আসেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোনো এক স্থানে তোমরা নির্যাতিত হলে অন্য স্থানে পালিয়ে যেয়ো। আমি তোমাদের সত্যিই বলছি, মনুষ্যপুত্রের আগমনের পূর্বে ইস্রায়েলের নগরগুলির পরিক্রমা তোমরা শেষ করতে পারবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা যখন তোমাদিগকে এক নগরে তাড়না করিবে, তখন অন্য নগরে পলায়ন করিও; কেননা আমি তোমাদিগকে সত্য বলিতেছি, ইস্রায়েলের সকল নগরে তোমাদের কার্য্য শেষ হইবে না, যে পর্য্যন্ত মনুষ্যপুত্র না আইসেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যখন তারা এক শহরে তোমাদের ওপর নির্য়াতন করবে, তখন তোমরা অন্য শহরে পালিয়ে য়েও৷ আমি তোমাদের সত্যি বলছি, মানবপুত্র ফিরে না আসা পর্যন্ত তোমরা ইস্রায়েলের সমস্ত শহরে তোমাদের কাজ শেষ করতে পারবে না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তারা যখন তোমাদের এক শহর থেকে তাড়না করবে, তখন অন্য শহরে পালিয়ে যেও; কারণ আমি তোমাদের সত্য বলছি, ইস্রায়েলের সব শহরে তোমাদের কাজ শেষ হবে না, যে পর্য্যন্ত মানবপুত্র না আসেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা যখন তোমাদিগকে এক নগরে তাড়না করিবে, তখন অন্য নগরে পলায়ন করিও; কেননা আমি তোমাদিগকে সত্য বলিতেছি, ইস্রায়েলের সকল নগরে তোমাদের কার্য শেষ হইবে না, যে পর্যন্ত মনুষ্যপুত্র না আইসেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কোন গ্রামের লোকেরা যখন তোমাদের উপর অত্যাচার করবে তখন অন্য গ্রামে পালিয়ে যেয়ো। আমি তোমাদের সত্যিই বলছি, ইস্রায়েল দেশের সমস্ত শহর ও গ্রামে তোমাদের কাজ শেষ হবার আগেই মনুষ্যপুত্র আসবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোন গ্রামের লোকেরা যখন তোমাদের উপর জুলুম করবে তখন অন্য গ্রামে পালিয়ে যেয়ো। আমি তোমাদের সত্যিই বলছি, ইসরাইল দেশের সমস্ত শহর ও গ্রামে তোমাদের কাজ শেষ হবার আগেই ইব্‌ন্তেআদম আসবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি কোন নগরে লোকে তোমাদের নির্যাতন করে তখন অন্য নগরে পালিয়ে যেও। আমি তোমাদের সত্যিই বলছি, ইসরায়েলীদের সমস্ত নগর পরিক্রমার আগেই মানবপুত্রের আগমন হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন তারা এক শহরে তোমাদের ওপর নির্যাতন করবে, তখন তোমরা অন্য শহরে পালিয়ে যেও৷ আমি তোমাদের সত্যি বলছি, মানবপুত্র ফিরে না আসা পর্যন্ত তোমরা ইস্রায়েলের সমস্ত শহরে তোমাদের কাজ শেষ করতে পারবে না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তারা যখন তোমাদের এক শহর থেকে তাড়না করবে, তখন অন্য শহরে পালিয়ে যেও; কারণ আমি তোমাদের সত্য বলছি, ইস্রায়েলের সব শহরে তোমাদের কাজ শেষ হবে না, যে পর্যন্ত মনুষ্যপুত্র না আসেন।