Matthew 10:25 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সাহাবী তার ওস্তাদের মত ও গোলাম তার মালিকের মত হলেই তার পক্ষে যথেষ্ট। তারা যখন বাড়ির মালিককে বেল্সবূল বলেছে, তখন তাঁর পরিজনদেরকে আরও কি না বলবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শিষ্য যদি গুরুর সদৃশ হয় এবং দাস তার মনিবের সদৃশ, তাহলেই যথেষ্ট। বাড়ির কর্তাকেই যদি বেলসবুল বলা হয়, তার পরিজনদের আরও কত নাকি বলা হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শিষ্য আপন গুরুর তুল্য ও দাস আপন কর্ত্তার তুল্য হইলেই তাহার পক্ষে যথেষ্ট। তাহারা যখন গৃহের কর্ত্তাকে বেল্সবূল বলিয়াছে, তখন তাঁহার পরিজনগণকে আরও কি না বলিবে?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ছাত্র যদি গুরুর মতো হয়ে উঠতে পারে, আর ক্রীতদাস যদি তার মনিবের মতো হয়ে উঠতে পারে তাহলেই যথেষ্ট৷ বাড়ির কর্তাকে তারা যদি বেল্সবুল বলে, তবে বাড়ির অন্যদের তারা আরও কত কি বলবে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
শিষ্য নিজের গুরুর তুল্য ও দাস নিজের কর্তার সমান হলেই তার পক্ষে যথেষ্ট। তারা যখন ঘরের মালিককে ভূতেদের অধিপতি বলেছে, তখন তাঁর আত্মীয়দেরকে আরও কি না বলবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শিষ্য আপন গুরুর তুল্য ও দাস আপন কর্তার তুল্য হইলেই তাহার পক্ষে যথেষ্ট। তাহারা যখন গৃহের কর্তাকে বেল্সবূল বলিয়াছে, তখন তাঁহার পরিজনগণকে আরও কি না বলিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ছাত্রের পক্ষে শিক্ষকের মত হওয়া আর দাসের পক্ষে মনিবের মত হওয়াই যথেষ্ট। ঘরের কর্তাকেই যখন তারা বেল্সবূল বলেছে তখন ঘরের অন্য সবাইকে আরও কত বেশী করেই না বেল্সবূল বলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ছাত্রের পক্ষে শিক্ষকের মত হওয়া আর গোলামের পক্ষে মালিকের মত হওয়াই যথেষ্ট। ঘরের কর্তাকেই যখন তারা বেল্সবূল বলেছে তখন ঘরের অন্য সবাইকে আরও কত বেশী করেই না বেল্সবূল বলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কাজেই শিষ্য তার গুরুর মত ও ভৃত্য তার প্রভুর মত হবেই তার পক্ষে যথেষ্ট। গৃহকর্তাকে যখন লোকে বেলসবুল (শয়তান) আখ্যা দিয়েছে তখন বাড়ির লোকজনদের আরও কত না বেশী বলবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ছাত্র যদি গুরুর মতো হয়ে উঠতে পারে, আর ক্রীতদাস যদি তার মনিবের মতো হয়ে উঠতে পারে তাহলেই যথেষ্ট৷ বাড়ির কর্তাকে তারা যদি বেল্সবুল বলে, তবে বাড়ির অন্যদের তারা আরও কত কি বলবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শিষ্য নিজের গুরুর তুল্য ও দাস নিজের কর্তার সমান হলেই তার পক্ষে যথেষ্ট। তারা যখন ঘরের মালিককে ভূতেদের অধিপতি বলেছে, তখন তাঁর আত্মীয়দেরকে আরও কি না বলবে?