Matthew 10:28 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যারা শরীরটা মেরে ফেলতে পারে কিন্তু রূহ্‌ মেরে ফেলতে পারে না তাদেরকে ভয় করো না; কিন্তু যিনি রূহ্‌ ও শরীর উভয়ই দোজখে বিনষ্ট করতে পারেন, বরং তাঁকেই ভয় কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা কেবলমাত্র শরীর বধ করতে পারে, কিন্তু আত্মাকে বধ করতে পারে না, তাদের ভয় কোরো না। বরং, যিনি আত্মা ও শরীর, উভয়কেই নরকে ধ্বংস করতে পারেন, তোমরা তাঁকেই ভয় কোরো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাহারা শরীর বধ করে, কিন্তু আত্মা বধ করিতে পারে না, তাহাদিগকে ভয় করিও না; কিন্তু যিনি আত্মা ও শরীর উভয়ই নরকে বিনষ্ট করিতে পারেন, বরং তাঁহাকেই ভয় কর।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যাঁরা কেবল তোমাদের দৈহিকভাবে হত্যা করতে পারে তাদের ভয় করো না, কারণ তারা তোমাদের আত্মাকে ধ্বংস করতে পারে না৷ কিন্তু যিনি দেহ ও আত্মা উভয়ই নরকে ধ্বংস করতে পারেন বরং তাঁকেইভয় কর৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যারা দেহ হত্যা করে, কিন্তু আত্মা বধ করতে পারে না, তাদের ভয় কর না; কিন্তু যিনি আত্মা ও দেহ দুটোকেই নরকে বিনষ্ট করতে পারেন, বরং তাঁকেই ভয় কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাহারা শরীর বধ করে, কিন্তু আত্মা বধ করিতে পারে না, তাহাদিগকে ভয় করিও না; কিন্তু যিনি আত্মা ও শরীর উভয়ই নরকে বিনষ্ট করিতে পারেন, বরং তাঁহাকেই ভয় কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা কেবল দেহটা মেরে ফেলতে পারে কিন্তু আত্মাকে মারতে পারে না তাদের ভয় কোরো না। যিনি দেহ ও আত্মা দু’টাই নরকে ধ্বংস করতে পারেন বরং তাঁকেই ভয় কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা কেবল শরীরটা মেরে ফেলতে পারে কিন্তু রূহ্‌কে মারতে পারে না তাদের ভয় কোরো না। যিনি শরীর ও রূহ্‌ দু’টাই জাহান্নামে ধ্বংস করতে পারেন বরং তাঁকেই ভয় কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা শুধু দেহকে ধ্বংস করতে পারে, আত্মাকে বিনাশ করতে পারে না, তাদের ভয় করো না, কিন্তু যিনি নরকে দেহ ও আত্মা উভয়েরই বিনাশ সাধন করতে পারেন, তাঁকেই সম্ভ্রম করো।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যারা কেবল তোমাদের দৈহিকভাবে হত্যা করতে পারে তাদের ভয় করো না, কারণ তারা তোমাদের আত্মাকে ধ্বংস করতে পারে না৷ কিন্তু যিনি দেহ ও আত্মা উভয়ই নরকে ধ্বংস করতে পারেন বরং তাঁকেই ভয় কর৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যারা দেহ হত্যা করে, কিন্তু আত্মা বধ করতে পারে না, তাদের ভয় কর না; কিন্তু যিনি আত্মাও দেহ দুটি কেই নরকে বিনষ্ট করতে পারেন, বরং তাঁকেই ভয় কর।