Matthew 10:41 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে নবীকে নবী বলে গ্রহণ করে, সে নবীর পুরস্কার পাবে এবং যে ধার্মিককে ধার্মিক বলে গ্রহণ করে, সে ধার্মিকের পুরস্কার পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেউ যদি কোনো ভাববাদীকে ভাববাদী জেনে গ্রহণ করে, সে এক ভাববাদীরই পুরস্কার লাভ করবে। আবার যে এক ধার্মিক ব্যক্তিকে ধার্মিক ব্যক্তি বলে গ্রহণ করে, সেও ধার্মিকের পুরস্কার পাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে ভাববাদীকে ভাববাদী বলিয়া গ্রহণ করে, সে ভাববাদীর পুরস্কার পাইবে; এবং যে ধার্ম্মিককে ধার্ম্মিক বলিয়া গ্রহণ করে, সে ধার্ম্মিকের পুরস্কার পাইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কেউ যদি কোন ভাববাদীকে একজন ভাববাদী বলেই সাদরে গ্রহণ করে, তবে ভাববাদীর য়ে পুরস্কার সেও তা লাভ করবে৷ আর কেউ যদি কোন ধার্মিক লোককে ধার্মিক বলে সাদরে গ্রহণ করে, তবে ধার্মিক ব্যক্তির প্রাপ্য় য়ে পুরস্কার সেও তা পাবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যে ভাববাদীকে ভাববাদী বলে গ্রহণ করে, সে ভাববাদীর পুরস্কার পাবে; এবং যে ধার্মিককে ধার্মিক বলে গ্রহণ করে, সে ধার্মিকের পুরস্কার পাবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে ভাববাদীকে ভাববাদী বলিয়া গ্রহণ করে, সে ভাববাদীর পুরস্কার পাইবে; এবং যে ধার্মিককে ধার্মিক বলিয়া গ্রহণ করে, সে ধার্মিকের পুরস্কার পাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কোন নবীকে যদি কেউ নবী বলে গ্রহণ করে তবে নবী যে পুরস্কার পাবে সে-ও সেই পুরস্কার পাবে। একজন ঈশ্বরভক্ত লোককে যদি কেউ ঈশ্বরভক্ত লোক বলে গ্রহণ করে তবে ঈশ্বরভক্ত লোক যে পুরস্কার পাবে সে-ও সেই পুরস্কার পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোন নবীকে যদি কেউ নবী বলে গ্রহণ করে তবে নবী যে পুরস্কার পাবে সে-ও সেই পুরস্কার পাবে। একজন আল্লাহ্ভক্ত লোককে যদি কেউ আল্লাহ্ভক্ত লোক বলে গ্রহণ করে তবে আল্লাহ্ভক্ত লোক যে পুরস্কার পাবে সে-ও সেই পুরস্কার পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নবীকে নবী বলেই যে স্বাগত জানায় সে নবীর প্রারপ্য পুরস্কার লাভ করবে এবং ধার্মিক ব্যক্তিকে যে ধার্মিক বলেই স্বাগত জানায় সে ধার্মিকের পুরস্কার পাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেউ যদি কোন ভাববাদীকে একজন ভাববাদী বলেই সাদরে গ্রহণ করে, তবে ভাববাদীর যে পুরস্কার সেও তা লাভ করবে৷ আর কেউ যদি কোন ধার্মিক লোককে ধার্মিক বলে সাদরে গ্রহণ করে, তবে ধার্মিক ব্যক্তির প্রাপ্য যে পুরস্কার সেও তা পাবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে ভাববাদীকে ভাববাদী বলে গ্রহণ করে, সে ভাববাদীর পুরষ্কার পাবে; এবং যে ধার্ম্মিককে ধার্মিক বলে গ্রহণ করে, সে ধার্ম্মিকের পুরষ্কার পাবে।