Matthew 10:42 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে কেউ এই ক্ষুদ্রদের মধ্যে কোন এক জনকে সাহাবী বলে কেবল এক বাটি শীতল পানি পান করতে দেয়, আমি তোমাদেরকে সত্যি বলছি, সে কোন মতে তার পুরস্কার থেকে বঞ্চিত হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আবার এই ক্ষুদ্রজনেদের মধ্যে কোনো একজনকে কেউ যদি আমার শিষ্য জেনে এক পেয়ালা ঠান্ডা জল দেয়, আমি তোমাদের সত্যি বলছি সে কোনোমতেই তার প্রাপ্য পুরস্কার থেকে বঞ্চিত হবে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে কেহ এই ক্ষুদ্রগণের মধ্যে কোন এক জনকে শিষ্য বলিয়া কেবল এক বাটী শীতল জল পান করিতে দেয়, আমি তোমাদিগকে সত্য বলিতেছি, সে কোন মতে আপন পুরস্কারে বঞ্চিত হইবে না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই সামান্য লোকদের মধ্যে কাউকে যদি আমার অনুগামী বলে কেউ এক ঘটি ঠাণ্ডা জল দেয়, আমি সত্যি বলছি, সেও তার পুরস্কার পাবে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যে কেউ এই সামান্য লোকদের মধ্যে কোন একজনকে আমার শিষ্য বলে কেবল এক বাটী ঠান্ডা জল পান করতে দেয়, আমি তোমাদের সত্য বলছি, সে কোনো মতে আপন পুরস্কারের থেকে বঞ্চিত হবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে কেহ এই ক্ষুদ্রগণের মধ্যে কোন একজনকে শিষ্য বলিয়া কেবল এক বাটি শীতল জল পান করিতে দেয়, আমি তোমাদিগকে সত্য বলিতেছি, সে কোন মতে আপন পুরস্কারে বঞ্চিত হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে কেউ এই সামান্য লোকদের মধ্যে একজনকে আমার শিষ্য বলে এক বাটি ঠাণ্ডা জল দেয়, আমি তোমাদের সত্যিই বলছি, সে কোনমতে তার পুরস্কার হারাবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে কেউ এই সামান্য লোকদের মধ্যে একজনকে আমার উম্মত বলে এক পেয়ালা ঠাণ্ডা পানি দেয়, আমি তোমাদের সত্যিই বলছি, সে কোনমতে তার পুরস্কার হারাবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই নগণ্যদের মধ্যে কাউকে আমার শিষ্য বলে কেউ যদি একপাত্র ঠাণ্ডা জলও দেয়, আমি তোমাদের সত্যিই বলছি, সে তার পুরস্কার থেকে বঞ্চিত হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সামান্য লোকদের মধ্যে কাউকে যদি আমার অনুগামী বলে কেউ এক ঘটি ঠাণ্ডা জল দেয়, আমি সত্যি বলছি, সেও তার পুরস্কার পাবে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যে কেউ এই সামান্য লোকদের মধ্যে কোন এক জনকে আমার শিষ্য বলে কেবল এক বাটি ঠান্ডা জল পান করতে দেয়, আমি তোমাদের সত্য বলছি, সে কোনো মতে আপন রাজত্ব থেকে বঞ্চিত হবে না।