Matthew 10:8 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা অসুস্থদেরকে সুস্থ করো, মৃতদেরকে উত্থাপন করো, কুষ্ঠ রোগীদেরকে পাক-পবিত্র করো, বদ-রূহে পাওয়া ব্যক্তি থেকে বদ-রূহ্‌ ছাড়ায়ো। তোমরা বিনামূল্যে পেয়েছ, বিনামূল্যেই দান করো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা পীড়িতদের সুস্থ করো, মৃতদের উত্থাপন করো, যাদের কুষ্ঠরোগ আছে, তাদের শুচিশুদ্ধ করো, ভূতদের তাড়িও। তোমরা বিনামূল্যে পেয়েছ, সেইরূপ বিনামূল্যেই দান করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পীড়িতদিগকে সুস্থ করিও, মৃতদিগকে উত্থাপন করিও, কুষ্ঠীদিগকে শুচি করিও, ভূতদিগকে ছাড়াইও; তোমরা বিনামূল্যে পাইয়াছ, বিনামূল্যেই দান করিও।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা গিয়ে রোগীদের সারিয়ে তোল, মৃতদের বাঁচিয়ে তোল, কুষ্ঠ রোগীদের পরিষ্কার করো, ভূতদের বের করে দাও৷ তোমরা এসব কাজ বিনামূল্যে করো, কারণ তোমরা সেই ক্ষমতা বিনামূল্যেই পেয়েছ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অসুস্থদেরকে সুস্থ কর, মৃতদেরকে বাঁচিয়ে তোল, কুষ্ঠ রোগীদেরকে শুচী কর, ভূতদেরকে বের করে দাও; কারণ তোমরা বিনামূল্যে পেয়েছ, বিনামূল্যে দান কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পীড়িতদিগকে সুস্থ করিও, মৃতদিগকে উত্থাপন করিও, কুষ্ঠীদিগকে শুচি করিও, ভূতদিগকে ছাড়াইও; তোমরা বিনামূল্যে পাইয়াছ, বিনামূল্যেই দান করিও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া তোমরা অসুস্থদের সুস্থ কোরো, মৃতদের জীবন দিয়ো, চর্মরোগীদের ভালো কোরো ও মন্দ আত্মাদের ছাড়ায়ো। তোমরা বিনামূল্যে পেয়েছ, বিনামূল্যেই দিয়ো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া তোমরা অসুস্থদের সুস্থ কোরো, মৃতদের জীবন দিয়ো, চর্মরোগীদের ভালো কোরো ও ভূতদের ছাড়ায়ো। তোমরা বিনামূল্যে পেয়েছ, বিনামূল্যেই দিয়ো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পীড়িতদের নিরাময় ও মৃতদের পুরনুজ্জীবিত করে তুলো, কুষ্ঠরোগীদের শুচি করো, আর বিতাড়িত করো অপদেবতাদের। বিনামূল্যে পেয়েছ বিনামূল্যেই দান করো।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা গিয়ে রোগীদের সারিয়ে তোল, মৃতদের বাঁচিয়ে তোল, কুষ্ঠ রোগীদের পরিষ্কার করো, ভূতদের বার করে দাও৷ তোমরা এসব কাজ বিনামূল্যে করো, কারণ তোমরা সেই ক্ষমতা বিনামূল্যেই পেয়েছ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অসুস্থদেরকে সুস্থ কর, মৃতদেরকে বাঁচিয়ে তোল, কুষ্ঠ রোগীদেরকে শুদ্ধ কর, ভূতদেরকে বের করে দাও; কারণ তোমরা বিনামূল্যে পেয়েছ, বিনামূল্যে দান কর।