Matthew 11:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে ঈসা তাঁর বারো জন সাহাবীর প্রতি হুকুম সমাপ্ত করার পর গালীলের নগরে নগরে উপদেশ দেবার ও তবলিগ করার জন্য সেই স্থান থেকে প্রস্থান করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু তাঁর বারোজন শিষ্যকে আদেশ দেওয়া শেষ করে সেখান থেকে গালীলের বিভিন্ন নগরে শিক্ষা দিতে ও প্রচার করতে চলে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে যীশু আপন বারো জন শিষ্যের প্রতি আদেশ সমাপ্ত করিবার পর লোকদের নগরে নগরে উপদেশ দিবার ও প্রচার করিবার জন্য সে স্থান হইতে প্রস্থান করিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু তাঁর বারোজন শিষ্যকে এই ভাবে নির্দেশদেওয়া শেষ করলেন৷ এরপর তিনি গালীল শহরে শিক্ষা দেবার ও প্রচার করার জন্য সেখান থেকে চলে গেলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এইভাবে যীশু নিজের বারো জন শিষ্যের প্রতি আদেশ দেবার পর লোকদের শহরে শহরে উপদেশ দেবার ও প্রচার করবার জন্য সে জায়গা থেকে চলে গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে যীশু আপন বারো জন শিষ্যের প্রতি আদেশ সমাপ্ত করিবার পর লোকদের নগরে নগরে উপদেশ দিবার ও প্রচার করিবার জন্য সেই স্থান হইতে প্রস্থান করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু তাঁর বারোজন শিষ্যকে আদেশ দেওয়া শেষ করলেন। তারপর তিনি গ্রামে গ্রামে শিক্ষা দেবার ও প্রচার করবার জন্য সেখান থেকে চলে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা তাঁর বারোজন সাহাবীকে হুকুম দেওয়া শেষ করলেন। তারপর তিনি গ্রামে গ্রামে শিক্ষা দেবার ও তবলিগ করবার জন্য সেখান থেকে চলে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু তাঁর বারোজন শিষ্যকে এই সমস্ত নির্দেশ দেবার পর সেইস্থান ছেড়ে শিক্ষা দিতে ও প্রচার করতে বিভিন্ন নগরে চলে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু তাঁর বারোজন শিষ্যকে এই ভাবে নির্দেশ দেওয়া শেষ করলেন৷ এরপর তিনি গালীল শহরে শিক্ষা দেবার ও প্রচার করার জন্য সেখান থেকে চলে গেলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে যীশু নিজের বারো জন শিষ্যের প্রতি আদেশ দেবার পর লোকদের শহরে শহরে উপদেশ দেবার ও প্রচার করবার জন্য সে জায়গা থেকে চলে গেলেন।