Matthew 11:12 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বাপ্তিস্মদাতা ইয়াহিয়ার কাল থেকে এখন পর্যন্ত বেহেশতী-রাজ্য বলে আক্রান্ত হচ্ছে এবং আক্রমণকারীরা সবলে তা অধিকার করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বাপ্তিষ্মদাতা যোহনের সময় থেকে এখন পর্যন্ত, স্বর্গরাজ্য সবলে অগ্রসর হচ্ছে ও পরাক্রমী ব্যক্তিরা তা অধিকার করছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যোহন বাপ্তাইজকের কাল হইতে এখন পর্য্যন্ত স্বর্গ-রাজ্য বলে আক্রান্ত হইতেছে, এবং আক্রমীরা সবলে তাহা অধিকার করিতেছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
বাপ্তিস্মদাতা য়োহনের সময় থেকে আজ পর্যন্ত স্বর্গরাজ্য ভীষণভাবে আক্রান্ত হচ্ছে৷ আর শক্তিধর লোকরা তা জোরের সাথে অধিকার করতে চেষ্টা করছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যোহন বাপ্তাইজকের সময় থেকে এখন পর্য্যন্ত স্বর্গ-রাজ্য আক্রান্ত হচ্ছে এবং আক্রমণকারীরা সবলে তা অধিকার করছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যোহন বাপ্তাইজকের কাল হইতে এখন পর্যন্ত স্বর্গ-রাজ্য বলে আক্রান্ত হইতেছে, এবং আক্রমণকারীরা সবলে তাহা অধিকার করিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাপ্তিস্মদাতা যোহনের সময় থেকে এখন পর্যন্ত স্বর্গ-রাজ্য খুব জোরের সংগে এগিয়ে আসছে, আর যারা শক্তিশালী তারা তা আঁকড়ে ধরছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়াহিয়ার সময় থেকে এখন পর্যন্ত বেহেশতী রাজ্য খুব জোরের সংগে এগিয়ে আসছে, আর যারা শক্তিশালী তারা তা আঁকড়ে ধরছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বাপ্তিষ্মদাতা যোহনের প্রচারের সময় থেকে আজ পর্যন্ত স্বর্গরাজ্য প্রবল আক্রমণের সম্মুখীন হচ্ছে এবং পরাক্রমীরা সবলে তা অধিকার করছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাপ্তিস্মদাতা যোহনের সময় থেকে আজ পর্যন্ত স্বর্গরাজ্য ভীষণভাবে আক্রান্ত হচ্ছে৷ আর শক্তিধর লোকরা তা জোরের সাথে অধিকার করতে চেষ্টা করছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যোহন বাপ্তিষ্মদাতার দিন থেকে এখন পর্যন্ত স্বর্গরাজ্য আক্রান্ত হচ্ছে এবং আক্রমণকারীরা সবলে তা অধিকার করছে।