Matthew 11:20 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন যে যে নগরে তাঁর সবচেয়ে বেশি কুদরতী কাজ সম্পন্ন হয়েছিল, তিনি সেসব নগরকে ভর্ৎসনা করতে লাগলেন, কেননা তারা মন ফিরায় নি—
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপর যীশু সেই সমস্ত নগরকে ধিক্কার দিতে লাগলেন, যেখানে তাঁর অধিকাংশ অলৌকিক কাজ সম্পাদিত হয়েছিল, কারণ তারা মন পরিবর্তন করেনি। তিনি বললেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যে যে নগরে তাঁহার সর্ব্বাপেক্ষা অধিক পরাক্রম-কার্য্য সম্পন্ন হইয়াছিল, তিনি সেই সকল নগরকে ভর্ৎসনা করিতে লাগিলেন, কেননা তাহারা মন ফিরায় নাই—
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘য়ে সমস্ত শহরে যীশু বেশীর ভাগ অলৌকিক কাজ করেছিলেন, তাদের তিনি ভর্ত্‌সনা করলেন, কারণ তারা তাদের মন ফেরায় নি৷ তিনি তাদের বললেন,
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন যে যে শহরে তাঁরা সবচেয়ে বেশী অলৌকিক কাজ করেছিলেন, তিনি সেই সব শহরকে ভর্ত্সনা করতে লাগলেন, কারণ তারা মন ফেরায় নি
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যে যে নগরে তাঁহার সর্বাপেক্ষা অধিক পরাক্রম কার্য সমপন্ন হইয়াছিল, তিনি সেই সকল নগরকে ভর্ৎসনা করিতে লাগিলেন, কেননা তাহারা মন ফিরায় নাই-
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু যে সব গ্রামে ও শহরে বেশীর ভাগ আশ্চর্য কাজ করেছিলেন সেই সব জায়গার লোকেরা মন ফিরায় নি। এইজন্য সেই জায়গাগুলোকে তিনি ধিক্কার দিয়ে বলতে লাগলেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা যে সব গ্রামে ও শহরে বেশীর ভাগ অলৌকিক চিহ্ন-কাজ করেছিলেন সেই সব জায়গার লোকেরা তওবা করে নি। এইজন্য সেই জায়গাগুলোকে তিনি ধিক্কার দিয়ে বলতে লাগলেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে সমস্ত নগরে তিনি তাঁর অধিকাংশ অলৌকিক কার্য সাধন করেছিলেন, তিনি সেইগুলিকেই ধিক্কার দিতেঐ লাগলেন, কারণ সেখানকার অধিবাসীদের হৃদয়ের কোন পরিবর্তন হয় নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে সমস্ত শহরে যীশু বেশীর ভাগ অলৌকিক কাজ করেছিলেন, তাদের তিনি ভর্ত্‌সনা করলেন, কারণ তারা তাদের মন ফেরায় নি৷ তিনি তাদের বললেন,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যে যে শহরে যীশু সবচেয়ে বেশি অলৌকিক কাজ করেছিলেন, তিনি সেই সব শহরকে ভর্ত্সনা করতে লাগলেন, কারণ তারা মন ফেরায় নি