Matthew 11:23 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর হে কফরনাহূম, তুমি না কি বেহেশত পর্যন্ত উঁচুতে উঠবে? তুমি পাতাল পর্যন্ত নেমে যাবে; কেননা যেসব কুদরতী কাজ তোমার মধ্যে করা হয়েছে, সেসব যদি সাদুমে করা হত, তবে তা আজ পর্যন্ত থাকতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তুমি কফরনাহূম, তুমি কি না স্বর্গ পর্যন্ত উঁচুতে উঠবে? তা নয়, তুমি অধোলোক পর্যন্ত তলিয়ে যাবে। তোমার মধ্যে যেসব অলৌকিক কাজ করা হয়েছে, সেগুলি যদি সদোমে করা হত, তাহলে আজও সেই নগরের অস্তিত্ব থাকত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হে কফরনাহূম, তুমি না কি স্বর্গ পর্য্যন্ত উচ্চীকৃত হইবে? তুমি পাতাল পর্য্যন্ত নামিয়া যাইবে; কেননা যে সকল পরাক্রম-কার্য্য তোমার মধ্যে করা গিয়াছে, সে সকল যদি সদোমে করা যাইত, তবে তাহা আজ পর্য্যন্ত থাকিত।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর য়ে কফরনাহূম তুমি নাকি স্বর্গীয় মহিমায় মণ্ডিত হবে? না! তোমাকে পাতালে নামিয়ে আনা হবে৷ য়ে সমস্ত অলৌকিক কাজ তোমার মধ্যে করা হয়েছে তা যদি সদোমে করা হত তবে সদোম আজও টিকে থাকত৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর হে কফরনাহূম, তুমি না কি স্বর্গ পর্য্যন্ত উঁচু হবে? তুমি পাতাল পর্য্যন্ত নেমে যাবে; কারণ যে সব অলৌকিক কাজ তোমার মধ্যে করা হয়েছে, সে সব যদি সদোমে করা যেত, তবে তা আজ পর্য্যন্ত থাকত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হে কফরনাহূম, তুমি না কি স্বর্গ পর্যন্ত উচ্চীকৃত হইবে? তুমি পাতাল পর্যন্ত নামিয়া যাইবে; কেননা যে সকল পরাক্রম কার্য তোমার মধ্যে করা গিয়াছে, সেই সকল যদি সদোমে করা যাইত, তবে তাহা আজ পর্যন্ত থাকিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর তুমি কফরনাহূম! তুমি নাকি স্বর্গ পর্যন্ত উঁচুতে উঠবে? কখনও না, তোমাকে নীচে মৃতস্থানে ফেলে দেওয়া হবে। যে সব আশ্চর্য কাজ তোমার মধ্যে করা হয়েছে তা যদি সদোম শহরে করা হত তবে সদোম আজও টিকে থাকত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর তুমি কফরনাহূম! তুমি নাকি বেহেশত পর্যন্ত উঁচুতে উঠবে? কখনও না, তোমাকে নীচে কবরে ফেলে দেওয়া হবে। যে সব অলৌকিক চিহ্ন-কাজ তোমার মধ্যে করা হয়েছে তা যদি সাদুম শহরে করা হত তবে সাদুম আজও টিকে থাকত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর হে কফরনাহুম নগর, নিজেকে স্বর্গ পর্যন্ত উন্নত করতে চেয়েছিলে? নরকেই হবে তোমার অধোগতি কারণ তোমার মধ্যে যে সমস্ত অলৌকিক কর্ম সাধিত হয়েছে তা যদি সদোম শহরে সাধিত হত তাহলে সদোমের অস্তিত্ব আজও বজায় থাকত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আর যে কফরনাহূম তুমি নাকি স্বর্গীয় মহিমায় মণ্ডিত হবে? না! তোমাকে পাতালে নামিয়ে আনা হবে৷ যে সমস্ত অলৌকিক কাজ তোমার মধ্যে করা হয়েছে তা যদি সদোমে করা হত তবে সদোম আজও টিকে থাকত৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর হে কফরনাহূম, তুমি নাকি স্বর্গ পর্যন্ত উঁচু হবে? তুমি নরক পর্যন্ত নেমে যাবে; কারণ যে সব অলৌকিক কাজ তোমার মধ্যে করা হয়েছে, সে সব যদি সদোমে করা যেত, তবে তা আজ পর্যন্ত থাকত।