Matthew 11:27 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সকলই আমার পিতা আমার হাতে দিয়েছেন; আর পুত্রকে কেউ জানে না, কেবল পিতা জানেন; পিতাকে কেউ জানে না, কেবল পুত্র জানেন এবং পুত্র যার কাছে তাঁকে প্রকাশ করতে ইচ্ছা করেন, সে জানে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমার পিতা সবকিছুই আমার হাতে সমর্পণ করেছেন। পুত্রকে কেউ জানে না, কেবলমাত্র পিতা জানেন এবং পিতাকে কেউ জানে না, কেবলমাত্র পুত্র জানেন ও পুত্র যার কাছে তাঁকে প্রকাশ করেন, সেই জানে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সকলই আমার পিতা কর্ত্তৃক আমাকে সমর্পিত হইয়াছে; আর পুত্রকে কেহ জানে না, কেবল পিতা জানেন, এবং পিতাকে কেহ জানে না, কেবল পুত্র জানেন, এবং পুত্র যাহার নিকটে তাঁহাকে প্রকাশ করিতে ইচ্ছা করেন, সে জানে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘আমার পিতা সব কিছুই আমার হাতে সঁপে দিয়েছেন৷ পিতা ছাড়া পুত্রকে কেউ জানে না; আর পুত্র ছাড়া পিতাকে কেউ জানে না৷ পুত্র যার কাছে পিতাকে প্রকাশ করতে ইচ্ছা করেন সে-ইতাঁকে জানে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সবই আমার পিতার মাধ্যমে আমাকে সমর্পিত হয়েছে; আর পুত্রকে কেউ জানে না, কেবল পিতা জানেন; এবং পিতাকে কেউ জানে না, কেবল পুত্র জানেনএবং পুত্র যার কাছে তাঁকে প্রকাশ করতে ইচ্ছা করেন, সে জানে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সকলই আমার পিতা কর্তৃক আমাকে সমর্পিত হইয়াছে; আর পুত্রকে কেহ জানে না, কেবল পিতা জানেন; এবং পিতাকে কেহ জানে না, কেবল পুত্র জানেন, এবং পুত্র যাহার নিকটে তাঁহাকে প্রকাশ করিতে ইচ্ছা করেন, সে জানে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমার পিতা সব কিছুই আমার হাতে দিয়েছেন। পিতা ছাড়া পুত্রকে কেউ জানে না এবং পুত্র ছাড়া পিতাকে কেউ জানে না, আর পুত্র যার কাছে পিতাকে প্রকাশ করতে ইচ্ছা করেন সে-ই তাঁকে জানে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমার পিতা সব কিছুই আমার হাতে দিয়েছেন। পিতা ছাড়া পুত্রকে কেউ জানে না এবং পুত্র ছাড়া পিতাকে কেউ জানে না, আর পুত্র যার কাছে পিতাকে প্রকাশ করতে ইচ্ছা করেন সে-ই তাঁকে জানে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার পিতা সব কিছু আমার হাতেই সমর্পণ করেছেন। পুত্রকে কেউ জানে না, কেবল পিতাই জানেন এবং পিতাকে কেউ জানে না, কেবল পুত্রই জানেন, আর পুত্র যাদের কাছে তাঁকে প্রকাশ করতে চান, তারাও জানে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমার পিতা সব কিছুই আমার হাতে সঁপে দিয়েছেন৷ পিতা ছাড়া পুত্রকে কেউ জানে না; আর পুত্র ছাড়া পিতাকে কেউ জানে না৷ পুত্র যার কাছে পিতাকে প্রকাশ করতে ইচ্ছা করেন সে-ই তাঁকে জানে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সবই আমার পিতার মাধ্যমে আমাকে সমর্পণ করা হয়েছে; আর পুত্রকে কেউ জানে না, একমাত্র পিতা জানেন; এবং পিতাকে কেউ জানে না, শুধুমাত্র পুত্র জানেন আর পুত্র যার কাছে তাঁকে প্রকাশ করতে ইচ্ছা করেন, সে জানে।