Matthew 11:5 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অন্ধেরা দেখতে পাচ্ছে ও খঞ্জেরা চলছে, কুষ্ঠ রোগীরা পাক-পবিত্র হচ্ছে ও বধিরেরা শুনতে পাচ্ছে এবং মৃতেরা উত্থাপিত হচ্ছে ও দরিদ্রদের কাছে সুসমাচার তবলিগ করা হচ্ছে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা অন্ধ তারা দৃষ্টি পাচ্ছে, যারা খোঁড়া তারা চলতে পারছে, যারা কুষ্ঠরোগী তারা শুচিশুদ্ধ হচ্ছে, যারা কালা তারা শুনতে পাচ্ছে, যারা মৃত তারা উত্থাপিত হচ্ছে ও যারা দরিদ্র তাদের কাছে সুসমাচার প্রচারিত হচ্ছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অন্ধেরা দেখিতে পাইতেছে ও খঞ্জেরা চলিতেছে, কুষ্ঠীরা শুচিকৃত হইতেছে ও বধিরেরা শুনিতেছে, এবং মৃতেরা উত্থাপিত হইতেছে ও দরিদ্রদের নিকটে সুসমাচার প্রচারিত হইতেছে;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
অন্ধেরা দৃষ্টিশক্তি পাচ্ছে, খোঁড়ারা হাঁটছে, কুষ্ঠরোগীরা আরোগ্য লাভ করছে, কালারা শুনতে পাচ্ছে, মরা মানুষ বেঁচে উঠছে, আর দরিদ্র লোকদের কাছে সুসমাচার প্রচার করা হচ্ছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অন্ধেরা দেখতে পাচ্ছে ও খোঁড়ারা হাঁটছে, কুষ্ঠ রোগীরা শুচীকৃত হচ্ছে ও বধিরেরা শুনছেএবং মৃত মানুষরা বেঁচে উঠছে ও গরিবদের কাছে সুসমাচার প্রচারিত হচ্ছে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অন্ধেরা দেখিতে পাইতেছে ও খঞ্জেরা চলিতেছে, কুষ্ঠীরা শুচিকৃত হইতেছে ও বধিরেরা শুনিতেছে, এবং মৃতেরা উত্থাপিত হইতেছে ও দরিদ্রদের নিকটে সুসমাচার প্রচারিত হইতেছে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁকে জানাও যে, অন্ধেরা দেখছে, খোঁড়ারা হাঁটছে, চর্মরোগীরা শুচি হচ্ছে, বয়রা লোকেরা শুনছে, মৃতেরা বেঁচে উঠছে আর গরীব লোকদের কাছে সুখবর প্রচার করা হচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁকে জানাও যে, অন্ধেরা দেখছে, খোঁড়ারা হাঁটছে, চর্মরোগীরা পাক-সাফ হচ্ছে, বধির লোকেরা শুনছে, মৃতেরা বেঁচে উঠছে আর গরীব লোকদের কাছে সুসংবাদ তবলিগ করা হচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্ধেরা দেখতে পাচ্ছে, খঞ্জেরা হেঁটে বেড়াচ্ছে, কুষ্ঠরোগীরা সুস্থ ও শুচি হচ্ছে, বধিরেরা শুনতে পাচ্ছে, মৃতেরা পুনর্জীবিত হচ্ছে এবং দীনদরিদ্রের কাছে সুসমাচার প্রচারিত হচ্ছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অন্ধেরা দৃষ্টিশক্তি পাচ্ছে, খোঁড়ারা হাঁটছে, কুষ্ঠরোগীরা আরোগ্য লাভ করছে, বধির জনেরা শুনতে পাচ্ছে, মরা মানুষ বেঁচে উঠছে, আর দরিদ্র লোকদের কাছে সুসমাচার প্রচার করা হচ্ছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অন্ধরা দেখতে পাচ্ছে, খোঁড়ারা হাঁটছে, কুষ্ঠ রুগীরা শুদ্ধ হচ্ছে ও বধিরেরা শুনতে পাচ্ছে, মৃতেরা জীবিত হচ্ছে, গরীবদের কাছে সুসমাচার প্রচার করা হচ্ছে।