Matthew 11:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা চলে যাচ্ছে, এমন সময়ে ঈসা লোকদেরকে ইয়াহিয়ার বিষয়ে বলতে লাগলেন, তোমরা মরুভূমিতে কি দেখতে গিয়েছিলে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন যোহনের শিষ্যেরা চলে যাচ্ছিল, তখন যীশু সকলের কাছে যোহনের সম্পর্কে বলতে লাগলেন, “তোমরা মরুপ্রান্তরে কী দেখতে গিয়েছিলে? বাতাসে দুলছে এমন কোনো নলখাগড়া?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা চলিয়া যাইতেছে, এমন সময়ে যীশু লোকসমূহকে যোহনের বিষয়ে বলিতে লাগিলেন, তোমরা প্রান্তরে কি দেখিতে গিয়াছিলে?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
য়োহনের অনুগামীরা যখন চলে যাচ্ছেন, তখন লোকদের উদ্দেশ্য করে যীশু য়োহনের বিষয়ে বলতে শুরু করলেন, ‘তোমরা মরুপ্রান্তরে কি দেখতে গিয়েছিলে? বাতাসে দোলায়মান বেত গাছ?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারা চলে যাচ্ছে, এমন সময়ে যীশু সবলোককে যোহনের বিষয়ে বলতে লাগলেন, তোমরা মরুভূমিতে কি দেখতে গিয়েছিলে? কি বাতাসে দোলায়মান নল?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা চলিয়া যাইতেছে, এমন সময়ে যীশু লোকসমূহকে যোহনের বিষয়ে বলিতে লাগিলেন, তোমরা প্রান্তরে কি দেখিতে গিয়াছিলে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোহনের শিষ্যেরা চলে যাচ্ছে, এমন সময় যীশু লোকদের কাছে যোহনের বিষয়ে বলতে আরম্ভ করলেন, “আপনারা মরু-এলাকায় কি দেখতে গিয়েছিলেন? বাতাসে দোলা নল-খাগড়া?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়াহিয়ার সাহাবীরা চলে যাচ্ছে, এমন সময় ঈসা লোকদের কাছে ইয়াহিয়ার বিষয়ে বলতে শুরু করলেন, “আপনারা মরুভূমিতে কি দেখতে গিয়েছিলেন? বাতাসে দোলা নল-খাগড়া?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা চলে গেলে যীশু যোহনের বিষয়ে জনতাকে বললেন, তোমরা কী দেখতে মরুপ্রান্তরে গিয়েছিলে? বাতাসের বেগে দুলছে এমন এক নলখাগড়া?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোহনের অনুগামীরা যখন চলে যাচ্ছেন, তখন লোকদের উদ্দেশ্য করে যীশু যোহনের বিষয়ে বলতে শুরু করলেন, “তোমরা মরুপ্রান্তরে কি দেখতে গিয়েছিলে? বাতাসে দোলায়মান বেত গাছ?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা চলে যাচ্ছে, এমন দিনের যীশু সবলোককে যোহনের বিষয়ে বলতে লাগলেন, তোমরা মরূপ্রান্তে কি দেখতে গিয়েছিলে? কি বাতাসে দুলছে এমন একটি নল (ঘাস জাতীয় উদ্ভিদ)?