Matthew 11:9 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে কি জন্য গিয়েছিলে? কি এক জন নবীকে দেখবার জন্য? হ্যাঁ, আমি তোমাদেরকে বলছি, নবীর চেয়েও শ্রেষ্ঠ ব্যক্তিকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে তোমরা কী দেখতে গিয়েছিলে? কোনো ভাববাদীকে? হ্যাঁ, আমি তোমাদের বলি, ভাববাদীর চেয়েও মহত্তর একজনকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে কি জন্য গিয়াছিলে? কি এক জন ভাববাদীকে দেখিবার জন্য? হাঁ, আমি তোমাদিগকে বলিতেছি, ভাববাদী হইতেও শ্রেষ্ঠ ব্যক্তিকে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাহলে তোমরা কি দেখবার জন্য গিয়েছিলে? একজন ভাববাদীকে? হ্যাঁ, আমি তোমাদের বলছি, যাকে তোমরা দেখেছ তিনি ভাববাদীর চেয়েও মহান!
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তবে কি জন্য গিয়েছিলে? কি একজন ভাববাদীকে দেখবার জন্য? হ্যাঁ, আমি তোমাদের বলছি, ভাববাদী থেকেও শ্রেষ্ঠ ব্যক্তিকে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা রাজবাটীতে থাকে। তবে কি জন্য গিয়াছিলে? কি একজন ভাববাদীকে দেখিবার জন্য? হাঁ, আমি তোমাদিগকে বলিতেছি, ভাববাদী হইতেও শ্রেষ্ঠ ব্যক্তিকে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা না হলে কি দেখতে গিয়েছিলেন? কোন নবীকে কি? হ্যাঁ, আমি আপনাদের বলছি, তিনি নবীর চেয়েও বড়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা না হলে কি দেখতে গিয়েছিলেন? কোন নবীকে কি? জ্বী, আমি আপনাদের বলছি, তিনি নবীর চেয়েও বড়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তবে তোমরা কি জন্য গিয়েছিলে? কোন নবীকে দেখতে কি? আমি সত্যি তোমাদের বলছি, তিনি নবীর চেয়ে অনেক বড়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাহলে তোমরা কি দেখবার জন্য গিয়েছিলে? একজন ভাববাদীকে? হ্যাঁ, আমি তোমাদের বলছি, যাকে তোমরা দেখেছ তিনি ভাববাদীর চেয়েও মহান!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে কি জন্য গিয়েছিলে? কি একজন ভাববাদীকে দেখবার জন্য? হ্যাঁ, আমি তোমাদের বলছি, ভাববাদী থেকেও শ্রেষ্ঠ ব্যক্তিকে।