Matthew 12:10 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দেখ, এক জন লোক ছিল যার একখানি হাত শুকিয়ে গিয়েছিল। তখন তারা তাঁকে জিজ্ঞাসা করলো, বিশ্রামবারে কি সুস্থ করা উচিত? তাঁর উপরে দোষারোপ করার জন্য এই কথা বললো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে একটি লোক ছিল, যার একটি হাত শুকিয়ে গিয়েছিল। যীশুকে অভিযুক্ত করার মতো কোনো সূত্র পাওয়ার সন্ধানে তারা তাঁকে জিজ্ঞাসা করল, “বিশ্রামদিনে সুস্থ করা কি বিধিসংগত?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দেখ, একটী লোক, তাহার একখানি হাত শুকাইয়া গিয়াছিল। তখন তাহারা তাঁহাকে জিজ্ঞাসা করিল, বিশ্রামবারে কি সুস্থ করা বিধেয়? তাঁহার উপরে দোষারোপ করিবার নিমিত্ত ইহা বলিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেখানে একজন লোক ছিল, যার একটা হাত শুকিয়ে পঙ্গু হয়ে গিয়েছিল৷ যীশুকে দোষী করবার উদ্দেশ্য নিয়ে লোকরা তাঁকে জিজ্ঞেস করল, ‘মোশির বিধি-ব্যবস্থা অনুসারে বিশ্রামবারে কি রোগীকে সুস্থ করা উচিত?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর দেখ, একটি লোক, তার একখানি হাত শুকিয়ে গিয়েছিল। তখন তারা তাঁকে জিজ্ঞাসা করল, বিশ্রামবারে সুস্থ করা কি উচিত? তার উপরে দোষ দাও য়ার জন্য এই বলল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দেখ, একটি লোক, তাহার একখানি হাত শুকাইয়া গিয়াছিল। তখন তাহারা তাঁহাকে জিজ্ঞাসা করিল, বিশ্রামবারে কি সুস্থ করা বিধেয়? তাঁহার উপরে দোষারোপ করিবার জন্য ইহা বলিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখানে একজন লোক ছিল যার একটা হাত শুকিয়ে গিয়েছিল। যীশুকে দোষী করবার উদ্দেশ্যে ফরীশীরা তাঁকে জিজ্ঞাসা করলেন, “ধর্মের নিয়ম মতে বিশ্রামবারে কি কাউকে সুস্থ করা উচিত?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখানে একজন লোক ছিল যার একটা হাত শুকিয়ে গিয়েছিল। ঈসাকে দোষী করবার উদ্দেশ্যে ফরীশীরা তাঁকে জিজ্ঞাসা করলেন, “শরীয়ত মতে বিশ্রামবারে কি কাউকে সুস্থ করা উচিত?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে এমন একজন লোক ছিল যার একখানি হাত শুকিয়ে গিয়েছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ আনার উদ্দেশ্যে তারা তাঁকে জিজ্ঞাসা করল, সাব্বাথদিনে সুস্থ করা কি বিধানসম্মত?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেখানে একজন লোক ছিল, যার একটা হাত শুকিয়ে পঙ্গু হয়ে গিয়েছিল৷ যীশুকে দোষী করবার উদ্দেশ্য নিয়ে লোকরা তাঁকে জিজ্ঞেস করল, “মোশির বিধি-ব্যবস্থা অনুসারে বিশ্রামবারে কি রোগীকে সুস্থ করা উচিত?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দেখ, একটি লোক, তার একখানি হাত শুকিয়ে গিয়েছিল। তখন তারা তাঁকে জিজ্ঞাসা করল, বিশ্রামবারে সুস্থ করা কি উচিত? যীশুর উপরে দোষ দেওয়ার জন্য তারা এই কথা বলল।