Matthew 12:18 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
“দেখ, আমার গোলাম, তিনি আমার মনোনীত, আমার প্রিয়, আমার প্রাণ তাঁতে প্রীত, আমি তাঁর উপরে আমার রূহ্‌কে স্থাপন করবো, আর তিনি জাতিদের কাছে ন্যায়বিচার তবলিগকরবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এই দেখো আমার দাস, আমার মনোনীত, যাঁকে আমি প্রেম করি, যাঁর প্রতি আমি পরম প্রসন্ন; আমি তাঁর উপরে আমার আত্মাকে স্থাপন করব, আর তিনি সর্বজাতির কাছে ন্যায়ের বাণী প্রচার করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
“দেখ, আমার দাস, তিনি আমার মনোনীত, আমার প্রিয়, আমার প্রাণ তাঁহাতে প্রীত, আমি তাঁহার উপরে আপন আত্মাকে স্থাপন করিব, আর তিনি জাতিগণের কাছে ন্যায়বিচার প্রচার করিবেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘এই আমার দাস, এঁকে আমি মনোনীত করেছি৷ আমার অতি প্রিয় জন, যার উপর আমি সন্তুষ্ট৷ আমি তাঁর উপরে আমার আত্মার প্রভাব রাখব, তাতে তিনি অইহুদীদের কাছে ন্যায়নীতির বাণী প্রচার করবেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
“দেখ, আমার দাস, তিনি আমার মনোনীত, আমার প্রিয়, আমার প্রাণ তাঁতে সন্তুষ্ট, আমি তাঁর উপরে নিজের আত্মাকে রাখব, আর তিনি জাতিদের কাছে ন্যায়বিচার করবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
“দেখ, আমার দাস, তিনি আমার মনোনীত, আমার প্রিয়, আমার প্রাণ তাঁহাতে প্রীত, আমি তাঁহার উপরে আপন আত্মাকে স্থাপন করিব, আর তিনি জাতিগণের কাছে ন্যায়বিচার প্রচার করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেখ, আমার দাস যাঁকে আমি বেছে নিয়েছি। ইনিই আমার প্রিয়জন যাঁর উপর আমি সন্তুষ্ট। আমি তাঁর উপরে আমার আত্মা দেব, আর তিনি অযিহূদীদের কাছে ন্যায়বিচার প্রচার করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেখ, আমার গোলাম যাঁকে আমি বেছে নিয়েছি। ইনিই আমার প্রিয়জন যাঁর উপর আমি সন্তুষ্ট। আমি তাঁর উপরে আমার রূহ্‌ দেব, আর তিনি অ-ইহুদীদের কাছে ন্যায়বিচার প্রচার করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেখ, ইনিই আমার সেবক, যিনি আমার মনোনীত, আমার প্রিয়তম, আমার প্রাণ এঁর প্রতি প্রীত, এঁর উপরেই অধিষ্ঠান করবে আমার আত্মা, সর্বজাতির কাছে ইনিই ঘোষণা করবেন বিচারের বাণী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এই আমার দাস, এঁকে আমি মনোনীত করেছি৷ আমার অতি প্রিয় জন, যার উপর আমি সন্তুষ্ট৷ আমি তাঁর উপরে আমার আত্মার প্রভাব রাখব, তাতে তিনি অইহুদীদের কাছে ন্যায়নীতির বাণী প্রচার করবেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“দেখ, আমার দাস, তিনি আমার মনোনীত, আমার প্রিয়, আমার প্রাণ তাঁতে সন্তুষ্ট, আমি তাঁর উপরে নিজের আত্মাকে রাখব, আর তিনি অইহূদিদের কাছে ন্যায়বিচার প্রচার করবেন।