Matthew 12:22 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন এক জন বদ-রূহে পাওয়া লোককে তাঁর কাছে আনা হল, সে অন্ধ ও বোবা; আর তিনি তাকে সুস্থ করলেন, তাতে সেই বোবা কথা বলতে ও দেখতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর তারা একজন ভূতগ্রস্ত ব্যক্তিকে তাঁর কাছে নিয়ে এল। সে ছিল অন্ধ ও বোবা। যীশু তাকে সুস্থ করলেন, আর সে দৃষ্টি ও বাক্ শক্তি, উভয়ই ফিরে পেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন এক জন ভূতগ্রস্ত তাঁহার নিকটে আনীত হইল, সে অন্ধ ও গোঁগা; আর তিনি তাহাকে সুস্থ করিলেন, তাহাতে সেই গোঁগা কথা কহিতে ও দেখিতে লাগিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই সময় লোকেরা ভূতে পাওয়া একজন লোককে যীশুর কাছে নিয়ে এল৷ লোকটা অন্ধ ও বোবা ছিল৷ যীশু তাকে সুস্থ করলেন: তাতে সে দেখতে পেল ও কথা বলতে পারল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন এক জন ভূতগ্রস্থকে তাঁর কাছে নিয়ে এলো, সে অন্ধ ও বোবা; আর তিনি তাকে সুস্থ করলেন, তাতে সেই বোবা কথা বলতে ও দেখতে লাগল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন একজন ভূতগ্রস্ত তাঁহার নিকটে আনীত হইল, সে অন্ধ ও গোঁগা; আর তিনি তাহাকে সুস্থ করিলেন, তাহাতে সেই বোবা কথা কহিতে ও দেখিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে লোকেরা মন্দ আত্মায় পাওয়া একজন লোককে যীশুর কাছে আনল। লোকটি অন্ধ এবং বোবা ছিল। যীশু তাকে ভাল করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে লোকেরা ভূতে পাওয়া একজন লোককে ঈসার কাছে আনল। লোকটি অন্ধ এবং বোবা ছিল। ঈসা তাকে ভাল করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অপদেবতাগ্রস্ত একজন অন্ধ বোবাকে তাঁর কাছে আনা হল। তিনি তাকে সুস্থ করে দিলেন, তখন সেই লোকচি কথা বলল ও দেখতে পেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় লোকেরা ভূতে পাওয়া একজন লোককে যীশুর কাছে নিয়ে এল৷ লোকটা অন্ধ ও বোবা ছিল৷ যীশু তাকে সুস্থ করলেন: তাতে সে দেখতে পেল ও কথা বলতে পারল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন কিছু লোক একজন ভূতগ্রস্তকে তাঁর কাছে নিয়ে এলো, সে অন্ধ ও বোবা; আর তিনি তাকে সুস্থ করলেন, তাতে সেই বোবা কথা বলতে ও দেখতে লাগল।

Recommended Reading