Matthew 12:24 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু ফরীশীরা তা শুনে বললো, এই ব্যক্তি আর কিছুতে নয়, কেবল বদ-রূহ্দের অধিপতি বেল্সবূলের দ্বারাই বদ-রূহ্ ছাড়ায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু ফরিশীরা একথা শুনে বলল, “এই লোকটি তো ভূতদের অধিপতি, বেলসবুলের দ্বারা ভূত তাড়ায়।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু ফরীশীরা তাহা শুনিয়া কহিল, এ ব্যক্তি আর কিছুতে নয়, কেবল ভূতগণের অধিপতি বেল্সবূলের দ্বারাই ভূত ছাড়ায়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ফরীশীরা একথা শুনে বললেন, ‘এ তো ভূতদের শাসনকর্তা বেল্সবূলের শক্তিতে ভূতদের তাড়ায়৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু ফরীশীরা তা শুনে বলল, এ ব্যক্তি আর কিছুতে নয়, কেবল ভূতদের অধিপতি বেলসবূলের মাধমেই ভূত ছাড়ায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু ফরীশীরা তাহা শুনিয়া কহিল, এই ব্যক্তি আর কিছুতে নয়, কেবল ভূতগণের অধিপতি বেল্সবূলের দ্বারাই ভূত ছাড়ায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ফরীশীরা এই কথা শুনে বললেন, “ও তো কেবল মন্দ আত্মাদের রাজা বেল্সবূলের সাহায্যে মন্দ আত্মা ছাড়ায়।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফরীশীরা এই কথা শুনে বললেন, “ও তো কেবল ভূতদের বাদশাহ্ বেল্সবূলের সাহায্যে ভূত ছাড়ায়।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু ফরিশীরা এ কথা শুনে বলল, এ লোকটি নিজের ক্ষমতায় নয় অপদেবতাদের অধিপতি, বেলসবুলের সাহায্যেই অপদেবতাদের তাড়ায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ফরীশীরা একথা শুনে বললেন, “এ তো ভূতদের শাসনকর্তা বেল্সবূলের শক্তিতে ভূতদের তাড়ায়৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু ফরীশীরা তা শুনে বলল, এ ব্যক্তি আর কিছুতে নয়, কেবল বেলসবুল ভূতদের রাজার মাধমেই ভূত ছাড়ায়।