Matthew 12:25 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের চিন্তা জেনে তিনি তাদেরকে বললেন, যে কোন রাজ্য নিজের মধ্যে বিভক্ত হয়, তা উচ্ছিন্ন হয় এবং যে কোন নগর কিংবা পরিবার নিজের মধ্যে বিভক্ত হয়, তা স্থির থাকবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু তাদের মনের কথা বুঝতে পেরে তাদের বললেন, “যে কোনো রাজ্য অন্তর্বিরোধের ফলে বিভাজিত হলে, তা ধ্বংস হয়, আর যে কোনো নগর বা পরিবার অন্তর্বিরোধের কারণে বিভাজিত হলে, তা স্থির থাকতে পারে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের চিন্তা জানিয়া তিনি তাহাদিগকে কহিলেন, যে কোন রাজ্য আপনার বিপক্ষে ভিন্ন হয়, তাহা উচ্ছিন্ন হয়; এবং যে কোন নগর কিম্বা পরিবার আপনার বিপক্ষে ভিন্ন হয়, তাহা স্থির থাকিবে না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু ফরীশীদের মনের কথা বুঝতে পেরে তাদের বললেন, ‘বিবাদে বিভক্ত য়ে কোন রাজ্যইধ্বংস হয়ে যায়৷ য়ে শহর বা পরিবার নিজেদের মধ্যে বিবাদে বিভক্ত তা টিকে থাকতে পারে না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাদের চিন্তা বুঝতে পেরে তিনি তাদের বললেন, যে কোনো রাজ্য নিজের বিপক্ষে আলাদা হয়, তা ধ্বংস হবে এবং যে কোনো শহর কিংবা পরিবার আপনার বিপক্ষে ভিন্ন হয়, তা স্থির থাকবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের চিন্তা জানিয়া তিনি তাহাদিগকে কহিলেন, যে কোন রাজ্য আপনার বিপক্ষে ভিন্ন হয়, তাহা উচ্ছিন্ন হয়; এবং যে কোন নগর কিম্বা পরিবার আপনার বিপক্ষে ভিন্ন হয়, তাহা স্থির থাকিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ফরীশীদের মনের চিন্তা বুঝতে পেরে যীশু তাঁদের বললেন, “যে রাজ্য নিজের মধ্যে ভাগ হয়ে যায় সেই রাজ্য ধ্বংস হয়। আর যে শহর বা পরিবার নিজের মধ্যে ভাগ হয়ে যায় সেই শহর বা পরিবার টেকে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফরীশীদের মনের চিন্তা বুঝতে পেরে ঈসা তাঁদের বললেন, “যে রাজ্য নিজের মধ্যে ভাগ হয়ে যায় সেই রাজ্য ধ্বংস হয়। আর যে শহর বা পরিবার নিজের মধ্যে ভাগ হয়ে যায় সেই শহর বা পরিবার টেকে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের মনোভাব জানতে পেরে যীশু তাদের বললেন, কোনো রাজ্য যদি অন্তর্বিরোধে বিভক্ত হয় তাহলে তার ধ্বংস অনিবার্য। যে নগর বা গৃহ আত্মকলহে বিচ্ছিন্ন হয় সে স্থায়ী হতে পারে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু ফরীশীদের মনের কথা বুঝতে পেরে তাদের বললেন, “বিবাদে বিভক্ত যে কোন রাজ্যই ধ্বংস হয়ে যায়৷ যে শহর বা পরিবার নিজেদের মধ্যে বিবাদে বিভক্ত তা টিকে থাকতে পারে না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের চিন্তা বুঝতে পেরে যীশু তাদের বললেন, যে কোনো রাজ্য যদি নিজের বিরুদ্ধে ভাগ হয়, তবে তা ধ্বংস হয় এবং যে কোনো শহর কিংবা পরিবার আপনার বিপক্ষে ভিন্ন হয়, তা স্থির থাকবে না।