Matthew 12:29 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আগে সেই বলবান ব্যক্তিকে না বেঁধে কে কেমন করে সেই বলবানের বাড়িতে প্রবেশ করে তার ঘরের দ্রব্য লুট করতে পারবে? বাঁধলে পরেই সে তার ঘর লুট করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আবার, কীভাবে কেউ কোনো শক্তিশালী ব্যক্তির বাড়িতে প্রবেশ করে তার ধনসম্পত্তি লুট করতে পারে, যতক্ষণ না সেই শক্তিশালী ব্যক্তিকে বেঁধে ফেলে? কেবলমাত্র তখনই সে তার বাড়ি লুট করতে পারবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অগ্রে সেই বলবান্‌ ব্যক্তিকে না বাঁধিয়া কে কেমন করিয়া সেই বলবানের গৃহে প্রবেশ করিয়া তাহার ঘরের দ্রব্য লুট করিতে পারিবে? বাঁধিলে পরেই সে তাহার ঘর লুট করিবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘আবার বলছি, কোন শক্তিমান লোককে আগে না বেঁধে কেউ কি তার বাড়িতে ঢুকে তার সবকিছু লুট করতে পারে? তাকে বাঁধবার পর তবেই তো তার বাড়ির সবকিছু লুট করতে পারবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর আগে সেই শক্তিমান ব্যক্তিকে না বেঁধে কে কেমন করে তার ঘরের জিনিস লুঠ করতে পারবে? বাঁধলে পরে সে তার ঘর লুঠ করবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অগ্রে সেই বলবান ব্যক্তিকে না বাঁধিয়া কে কেমন করিয়া সেই বলবানের গৃহে প্রবেশ করিয়া তাহার ঘরের দ্রব্য লুট করিতে পারিবে? বাঁধিলে পরেই সে তাহার ঘর লুট করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যে লোকের দেহে বল আছে তাঁকে প্রথমে বেঁধে না রাখলে কেউ কি তার ঘরে ঢুকে জিনিসপত্র লুট করতে পারে? বাঁধলে পরেই সে তা পারবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যে লোকের গায়ে বল আছে তাঁকে প্রথমে বেঁধে না রাখলে কেউ কি তার ঘরে ঢুকে জিনিসপত্র লুট করতে পারে? বাঁধলে পরেই সে তা পারবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোন বলবান লোকের গৃহে কেউ কি অনায়াসে প্রবেশ করে তার জিনিসপত্র লুট করতে পারে? সর্বাগ্রে তাকে বেঁধে ফেলতে হবে, তার পরেই তার বাড়ি লুঠ করা সম্ভব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আবার বলছি, কোন শক্তিমান লোককে আগে না বেঁধে কেউ কি তার বাড়িতে ঢুকে তার সবকিছু লুট করতে পারে? তাকে বাঁধবার পর তবেই তো তার বাড়ির সবকিছু লুট করতে পারবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দেখো, আগে শক্তিশালী মানুষকে না বাঁধলে কেউ তার ঘরে ঢুকে তার জিনিসপত্র চুরি করতে পারে না; কিন্তু বাঁধলে পর সে তার ঘরের জিনিসপত্র চুরি করতে পারবে।