Matthew 12:31 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই কারণে আমি তোমাদেরকে বলছি, মানুষের সকল গুনাহ্‌ ও নিন্দার কথা মাফ করা হবে, কিন্তু পাক-রূহের বিরুদ্ধে নিন্দা করলে তার মাফ হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তাই আমি তোমাদের বলছি, মানুষের সব পাপ ও ঈশ্বরনিন্দার ক্ষমা হবে, কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে নিন্দা ক্ষমা করা হবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই কারণ আমি তোমাদিগকে বলিতেছি, মনুষ্যদের সকল পাপ ও নিন্দার ক্ষমা হইবে, কিন্তু পবিত্র আত্মার নিন্দার ক্ষমা হইবে না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই আমি তোমাদের বলছি, মানুষের সব পাপ এবং ঈশ্বর নিন্দার ক্ষমা হবে, কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে কোন অসম্মানজনক কথা-বার্তার ক্ষমা হবে না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই কারণে আমি তোমাদের বলছি, মানুষদের সব পাপ ও নিন্দার ক্ষমা হবে, কিন্তু পবিত্র আত্মার নিন্দার ক্ষমা হবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই কারণ আমি তোমাদিগকে বলিতেছি, মনুষ্যদের সকল পাপ ও নিন্দার ক্ষমা হইবে, কিন্তু পবিত্র আত্মার নিন্দার ক্ষমা হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইজন্য আমি আপনাদের বলছি, মানুষের সমস্ত পাপ এবং ঈশ্বরের বিরুদ্ধে অপমানের কথা ক্ষমা করা হবে, কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে অপমানের কথা ক্ষমা করা হবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইজন্য আমি আপনাদের বলছি, মানুষের সমস্ত গুনাহ্‌ এবং কুফরী মাফ করা হবে, কিন্তু পাক-রূহের বিরুদ্ধে কুফরী মাফ করা হবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর এজন্যই আমি তোমাদের বলছি, মানুষের সমস্ত পাপ ও ঈশ্বর নিন্দা ক্ষমা করা হবে, কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে নিন্দার ক্ষমা নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তাই আমি তোমাদের বলছি, মানুষের সব পাপ এবং ঈশ্বর নিন্দার ক্ষমা হবে, কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে কোন অসম্মানজনক কথা-বার্তার ক্ষমা হবে না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই কারণে আমি তোমাদের বলছি, মানুষদের সব পাপ ও নিন্দার ক্ষমা হবে, কিন্তু ঈশ্বরনিন্দার ক্ষমা হবে না।