Matthew 12:34 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে সাপের বংশেরা, তোমরা মন্দ হয়ে কেমন করে ভাল কথা বলতে পার? কেননা দিল থেকে যা ছাপিয়া উঠে, মুখ তা-ই বলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা বিষধর সাপের বংশধর! তোমাদের মতো মন্দ মানুষ কীভাবে কোনও ভালো কথা বলতে পারে? কারণ হৃদয় থেকে যা উপচে পড়ে মুখ সেকথাই ব্যক্ত করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সর্পের বংশেরা, তোমরা মন্দ হইয়া কেমন করিয়া ভাল কথা কহিতে পার? কেননা হৃদয় হইতে যাহা ছাপিয়া উঠে, মুখ তাহাই বলে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা কালসাপ! তোমাদের মতো দুষ্ট লোকেরা কি করে ভাল কথা বলতে পারে? মানুষের অন্তরে যা আছে, মুখ দিয়ে তো সে কথাইবের হয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
হে সাপের বংশেরা, তোমরা খারাপ হয়ে কেমন করে ভাল কথা বলতে পার? কারণ অন্তরে যা আছে, মুখ তাই বলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা ফল দ্বারাই গাছ চেনা যায়। হে সর্পের বংশেরা, তোমরা মন্দ হইয়া কেমন করিয়া ভাল কথা কহিতে পার? কেননা হৃদয় হইতে যাহা ছাপিয়া উঠে, মুখ তাহাই বলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সাপের বংশধরেরা! নিজেরা মন্দ হয়ে কেমন করে আপনারা ভাল কথা বলতে পারেন? মানুষের অন্তর যা দিয়ে পূর্ণ থাকে মুখ তো সেই কথাই বলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সাপের বংশধরেরা! নিজেরা খারাপ হয়ে কেমন করে আপনারা ভাল কথা বলতে পারেন? মানুষের দিল যা দিয়ে পূর্ণ থাকে মুখ তো সেই কথাই বলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কাল সাপের বংশ! তোমরা নিজেরা অসৎ, ভাল কথা তোমরা বলবে কি করে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা কালসাপ! তোমাদের মতো দুষ্ট লোকেরা কি করে ভাল কথা বলতে পারে? মানুষের অন্তরে যা আছে, মুখ দিয়ে তো সে কথাই বের হয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে বিষধর সাপের বংশেরা, তোমরা খারাপ হয়ে কেমন করে ভাল কথা বলতে পার? কারণ হৃদয়ে যা আছে, মুখ তাই বলে।