Matthew 12:38 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন কয়েক জন আলেম ও ফরীশী তাঁকে বললো, হুজুর, আমরা আপনার কাছে কোন চিহ্ন-কাজ দেখতে ইচ্ছা করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপরে কয়েকজন ফরিশী ও শাস্ত্রবিদ তাঁকে বলল, “গুরুমহাশয়, আমরা আপনার কাছ থেকে কোনও অলৌকিক চিহ্ন দেখতে চাই।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন কয়েক জন অধ্যাপক ও ফরীশী তাঁহাকে বলিল, হে গুরু, আমরা আপনার কাছে কোন চিহ্ন দেখিতে ইচ্ছা করি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর কয়েকজন ফরীশী ও ব্যবস্থার শিক্ষক যীশুর কাছে এসে বললেন, ‘হে গুরু, আমরা আপনার কাছ থেকে কোন চিহ্ন বা অলৌকিক কাজ দেখতে চাই৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন কয়েক জন ধর্ম-শিক্ষক ও ফরীশী তাঁকে বলল, “হে গুরু, আমরা আপনার কাছে একটি চিহ্ন দেখতে ইচ্ছা করি।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন কয়েক জন অধ্যাপক ও ফরীশী তাঁহাকে বলিল, হে গুরু, আমরা আপনার কাছে কোন চিহ্ন-কার্য দেখিতে ইচ্ছা করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পরে কয়েকজন ধর্ম-শিক্ষক ও ফরীশী যীশুকে বললেন, “গুরু, আমরা আপনার কাছ থেকে একটা চিহ্ন দেখতে চাই।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পরে কয়েকজন আলেম ও ফরীশী ঈসাকে বললেন, “হুজুর, আমরা আপনার কাছ থেকে একটা চিহ্ন দেখতে চাই।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সময়ে কয়েকজন শাস্ত্রী ও ফরিশী যীশুকে বললেন, আপনার কাছ থেকে কোনো একটি অলৌকিক নিদর্শন আমরা দেখতে চাই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর কয়েকজন ফরীশী ও ব্যবস্থার শিক্ষক যীশুর কাছে এসে বললেন, “হে গুরু, আমরা আপনার কাছ থেকে কোন চিহ্ন বা অলৌকিক কাজ দেখতে চাই৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন কয়েক জন ধর্মশিক্ষক ও ফরীশী তাঁকে বলল, “হে গুরু, আমরা আপনার কাছে একটি চিহ্ন দেখতে ইচ্ছা করি।”