Matthew 12:40 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ ইউনুস যেমন তিন দিন তিন রাত বড় মাছের পেটে ছিলেন, তেমনি ইবনুল-ইনসানও তিন দিন ও তিন রাত দুনিয়ার গর্ভে থাকবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ যোনা যেমন এক বিশাল মাছের পেটে তিন দিন ও তিনরাত ছিলেন, মনুষ্যপুত্রও তেমনই তিন দিন ও তিনরাত মাটির নিচে থাকবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ যোনা যেমন তিন দিবারাত্র বৃহৎ মৎস্যের উদরে ছিলেন, তেমনি মনুষ্যপুত্রও তিন দিবারাত্র পৃথিবীর গর্ভে থাকিবেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
য়োনা য়েমন সেইবিরাট মাছের পেটে তিন দিন তিন রাত ছিলেন, তেমন মানবপুত্র তিন দিন তিন রাত পৃথিবীর অন্তঃস্থলে কাটাবেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ যোনা যেমন তিন দিন তিন রাত বড় মাছের পেটে ছিলেন, সেইরকম মানবপুত্রও তিন দিন তিন রাত পৃথিবীর অন্তরে থাকবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ যোনা যেমন তিন দিবারাত্র বৃহৎ মৎস্যের উদরে ছিলেন, তেমনি মনুষ্যপুত্রও তিন দিবারাত্র পৃথিবীর গর্ভে থাকিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোনা যেমন সেই মাছের পেটে তিন দিন ও তিন রাত ছিলেন মনুষ্যপুত্রও তেমনি তিন দিন ও তিন রাত মাটির নীচে থাকবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউনুস যেমন সেই মাছের পেটে তিন দিন ও তিন রাত ছিলেন ইব্‌ন্তেআদমও তেমনি তিন দিন ও তিন রাত মাটির নীচে থাকবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোনা যে ভাবে তিন দিন তিন রাত্রি তিমিমাছের উদরে ছিলেন, মানবপুত্রও তেমনিভাবে তিন দিন তিন রাত্রি ভূগর্ভে অবস্থান করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোনা যেমন সেই বিরাট মাছের পেটে তিন দিন তিন রাত ছিলেন, তেমন মানবপুত্র তিন দিন তিন রাত পৃথিবীর অন্তঃস্থলে কাটাবেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ যোনা যেমন তিনদিন তিন রাত বড় মাছের পেটে ছিলেন, সেই রকম মনুষ্যপুত্রও তিনদিন তিন রাত পৃথিবীর অন্তরে থাকবেন।