Matthew 12:41 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নিনেভের লোকেরা বিচারে এই কালের লোকদের সঙ্গে দাঁড়িয়ে এদেরকে দোষী করবে, কেননা তারা ইউনুসের তবলিগে মন ফিরিয়েছিল, আর দেখ, ইউনুস থেকে মহান এক ব্যক্তি এখানে আছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিচারের দিনে নীনবী নগরের লোকেরা এই প্রজন্মের লোকদের সঙ্গে উঠে দাঁড়াবে ও এদের অভিযুক্ত করবে; কারণ তারা যোনার প্রচারে মন পরিবর্তন করেছিল, আর এখন যোনার চেয়েও মহান একজন এখানে উপস্থিত আছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নীনবীয় লোকেরা বিচারে এই কালের লোকদের সহিত দাঁড়াইয়া ইহাদিগকে দোষী করিবে, কেননা তাহারা যোনার প্রচারে মন ফিরাইয়াছিল, আর দেখ, যোনা হইতে মহান্‌ এক ব্যক্তি এখানে আছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
বিচারের দিনে নীনবীয় লোকেরা এই কালের লোকদের বিরুদ্ধে উঠে দাঁড়িয়ে তাদের দোষী করবে, কারণ নীনবীয় লোকেরা য়োনার প্রচারের ফলে তাদের মন ফেরাল৷ আর দেখ, য়োনার চেয়ে এখানে আরও একজন মহান আছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
নীনবীয় লোকেরা বিচারে এই সময়ের লোকদের সাথে দাঁড়িয়ে এদেরকে দোষী করবে, কারণ তারা যোনার প্রচারে মন ফিরিয়েছিল, আর দেখ, যোনা থেকে মহান এক ব্যক্তি এখানে আছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নীনবীর লোকেরা বিচারে এই কালের লোকদের সহিত দাঁড়াইয়া ইহাদিগকে দোষী করিবে, কেননা তাহারা যোনার প্রচারে মন ফিরাইয়াছিল, আর দেখ, যোনা হইতে মহান এক ব্যক্তি এখানে আছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিচারের দিনে নীনবী শহরের লোকেরা উঠে এই কালের লোকদের দোষ দেখিয়ে দেবে, কারণ নীনবীর লোকেরা যোনার প্রচারের ফলে পাপ থেকে মন ফিরিয়েছিল। আর দেখুন, এখানে যোনার চেয়ে আরও মহান একজন আছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রোজ হাশরে নিনেভে শহরের লোকেরা উঠে এই কালের লোকদের দোষ দেখিয়ে দেবে, কারণ নিনেভের লোকেরা ইউনুসের তবলিগের ফলে তওবা করেছিল। আর দেখুন, এখানে ইউনুসের চেয়ে আরও মহান একজন আছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিচারের দিনে নিনভির মানুষ এ যুগের লোকদের পাশে দাঁড়িয়ে এদের দোষী সাব্যস্ত করবে, কারণ যোনার প্রচারের ফলে তারা তাদের হৃদয় পরিবর্তন করেছিল। অথচ যোনার চেয়ে মহান কেউ এখানে আছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিচারের দিনে নীনবীয় লোকেরা এই কালের লোকদের বিরুদ্ধে উঠে দাঁড়িয়ে তাদের দোষী করবে, কারণ নীনবীয় লোকেরা যোনার প্রচারের ফলে তাদের মন ফেরাল৷ আর দেখ, যোনার চেয়ে এখানে আরও একজন মহান আছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নীনবী শহরের লোকেরা বিচারে এই দিনের র লোকদের সঙ্গে দাঁড়িয়ে এদের দোষী করবে, কারণ তারা যোনার প্রচারে মন পরিবর্তন করেছিল, আর দেখ, যোনা থেকেও মহান এক ব্যক্তি এখানে আছেন।