Matthew 12:43 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর নাপাক রূহ্ যখন মানুষ থেকে বের হয়ে যায়, তখন পানিবিহীন নানা স্থান দিয়ে ভ্রমণ করতে করতে বিশ্রামের খোঁজ করে, কিন্তু তা পায় না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কোনো মানুষের ভিতর থেকে যখন কোনও দুষ্ট-আত্মা বের হয়ে যায় সে তখন বিশ্রামের খোঁজে শুষ্ক-ভূমিতে ঘুরে বেড়ায় কিন্তু তার সন্ধান পায় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অশুচি আত্মা যখন মনুষ্য হইতে বাহির হইয়া যায়, তখন জলবিহীন নানা স্থান দিয়া ভ্রমণ করতঃ বিশ্রামের অন্বেষণ করে, কিন্তু তাহা পায় না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘যখন কোন দুষ্ট আত্মা কোন মানুষের মধ্য থেকে বের হয়ে যায়, তখন সে জলবিহীন শুকনো অঞ্চলে বিশ্রাম পাবার জন্য ঘোরাঘুরি করতে থাকে কিন্তু তা পায় না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর খারাপ আত্মা যখন মানুষ থেকে বের হয়ে যায়, তখন জলশূন্য নানা জায়গা দিয়ে ভ্রমণ করতে করতে বিশ্রামের খোঁজ করে, কিন্তু তা পায় না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অশুচি আত্মা যখন মনুষ্য হইতে বাহির হইয়া যায়, তখন জলবিহীন নানা স্থান দিয়া ভ্রমণ করতঃ বিশ্রামের অন্বেষণ করে, কিন্তু তাহা পায় না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যখন কোন মন্দ আত্মা কোন মানুষের মধ্য থেকে বের হয়ে যায় তখন সে বিশ্রামের খোঁজে শুকনা জায়গার মধ্য দিয়ে ঘোরাফেরা করতে থাকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যখন কোন ভূত কোন মানুষের মধ্য থেকে বের হয়ে যায় তখন সে বিশ্রামের খোঁজে শুকনা জায়গার মধ্য দিয়ে ঘোরাফেরা করতে থাকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অশুচি আত্মা কোন মানুষকে ছেড়ে বেরিয়ে যাবার পর নানা প্রান্তর পরিভ্রমণ করে সে বিশ্রামের জায়গা খুঁজে বেড়ায়, কিন্তু পায় না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যখন কোন দুষ্ট আত্মা কোন মানুষের মধ্য থেকে বের হয়ে যায়, তখন সে জলবিহীন শুকনো অঞ্চলে বিশ্রাম পাবার জন্য ঘোরাঘুরি করতে থাকে কিন্তু তা পায় না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যখন অশুচি আত্মা মানুষের মধ্যে থেকে বের হয়ে যায়, তখন জলবিহীন নানা জায়গা দিয়ে ঘুরতে ঘুরতে বিশ্রামের খোঁজ করে, কিন্তু তা পায় না।