Matthew 12:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমরা কি শরীয়তে পাঠ কর নি যে, বিশ্রামবারে ইমামেরা এবাদতখানায় বিশ্রামবার লঙ্ঘন করলেও তাদের কোন দোষ হয় না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিংবা, তোমরা কি মোশির বিধানে (বিধিগ্রন্থে ) পড়োনি যে, বিশ্রামদিনে যাজকেরা মন্দির অপবিত্র করলেও তাঁরা নির্দোষ থাকতেন?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমরা কি ব্যবস্থায় পাঠ কর নাই যে, বিশ্রামবারে যাজকেরা ধর্ম্মধামে বিশ্রামবার লঙ্ঘন করিলেও নির্দ্দোষ থাকে?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এছাড়া তোমরা কি মোশির বিধি-ব্যবস্থা পড়নি য়ে বিশ্রামবারে মন্দিরের মধ্যে য়ে যাজকরা কাজ করেন তাঁরাও বিশ্রামবারের বিধি-ব্যবস্থা লঙঘন করেন; আর তার জন্য তাদের কোন দোষ হয় না?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তোমরা কি নিয়মে পড়নি যে, বিশ্রামবারে যাজকেরা ধর্মগৃহে বিশ্রামবার লঙ্ঘন করলেও নির্দোষ থাকে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমরা কি ব্যবস্থায় পাঠ কর নাই যে, বিশ্রামবারে যাজকেরা ধর্মধামে বিশ্রামবার লঙ্ঘন করিলেও নির্দোষ থাকে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া আপনারা কি মোশির আইন-কানুনে পড়েন নি যে, বিশ্রামবারে উপাসনা-ঘরের পুরোহিতেরা বিশ্রামবারের নিয়ম ভাংলেও তাঁদের দোষ হয় না?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া আপনারা কি তৌরাত শরীফে পড়েন নি যে, বিশ্রামবারে বায়তুল-মোকাদ্দসের ইমামেরা বিশ্রামবারের নিয়ম ভাংলেও তাঁদের দোষ হয় না?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিম্বা তোমরা কি বিধান শাস্ত্রে পড় নি যে সাব্বাথদিনে মন্দিরের মধ্যে পুরোহিতরা প্রকৃতপক্ষে সাব্বাথ লঙ্ঘন করলেও নির্দোষ থাকে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এছাড়া তোমরা কি মোশির বিধি-ব্যবস্থা পড়নি যে বিশ্রামবারে মন্দিরের মধ্যে যে যাজকরা কাজ করেন তাঁরাও বিশ্রামবারের বিধি-ব্যবস্থা লঙঘন করেন; আর তার জন্য তাদের কোন দোষ হয় না?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমরা কি নিয়মে পড়নি যে, “বিশ্রামবারে যাজকেরা ঈশ্বরের গৃহে কাজ করে বিশ্রামবার লঙ্ঘন করলেও নির্দোষ থাকে?”