Matthew 13:2 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর অনেক লোক তাঁর কাছে সমাগত হল, তাতে তিনি একখানি নৌকায় উঠে বসলেন এবং সমস্ত লোক তীরে দাঁড়িয়ে রইলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর চারপাশে এত লোক সমবেত হল যে তিনি একটি নৌকায় উঠলেন ও তার উপরে বসলেন। সব লোক তীরে দাঁড়িয়ে রইল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বিস্তর লোক তাঁহার নিকটে সমাগত হইল, তাহাতে তিনি একখানি নৌকায় উঠিয়া বসিলেন, এবং সমস্ত লোক তীরে দাঁড়াইয়া রহিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাঁর চারপাশে বহু লোক এসে জড় হল, তাইতিনি একটা নৌকায় উঠে বসলেন, আর সেই সমবেত জনতা তীরে দাঁড়িয়ে রইল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর প্রচুর লোক তাঁর কাছে এলো, তাতে তিনি একখানি নৌকায় উঠে বসলেন এবং সব লোক তীরে দাঁড়িয়ে রইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বিস্তর লোক তাঁহার নিকটে সমাগত হইল, তাহাতে তিনি একখানি নৌকায় উঠিয়া বসিলেন, এবং সমস্ত লোক তীরে দাঁড়াইয়া রহিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর কাছে এত লোক এসে জড়ো হল যে, তিনি একটা নৌকায় উঠে বসলেন, আর সমস্ত লোক সাগরের ধারে দাঁড়িয়ে রইল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর কাছে এত লোক এসে জমায়েত হল যে, তিনি একটা নৌকায় উঠে বসলেন, আর সমস্ত লোক সাগরের ধারে দাঁড়িয়ে রইল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর চারপাশে ভিড় জমতে লাগল। তখন তিনি একখানি নৌকায় উঠে বসলেন এবং জনতা সাগর পারে দাঁড়িয়ে রইল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁর চারপাশে বহু লোক এসে জড় হল, তাই তিনি একটা নৌকায় উঠে বসলেন, আর সেই সমবেত জনতা তীরে দাঁড়িয়ে রইল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর প্রচুর লোক তাঁর কাছে এলো, তাতে তিনি সমুদ্রের মধ্যে একটি নৌকায় উঠে বসলেন এবং সব লোক তীরে দাঁড়িয়ে রইল।