Matthew 13:35 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন নবীর মধ্য দিয়ে নাজেল হওয়া এই কালাম পূর্ণ হয়, “আমি দৃষ্টান্ত কথায় আপন মুখ খুলবো, দুনিয়ার আরম্ভের সময় থেকে যা যা গুপ্ত আছে, সেসব ব্যক্ত করবো।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এভাবেই ভাববাদীর মাধ্যমে কথিত বচন পূর্ণ হল: “আমি রূপকের মাধ্যমে আমার মুখ খুলব, জগৎ সৃষ্টির লগ্ন থেকে গুপ্ত বিষয়গুলি আমি উচ্চারণ করব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন ভাববাদীর দ্বারা কথিত এই বচন পূর্ণ হয়, “আমি দৃষ্টান্ত কথায় আপন মুখ খুলিব, জগতের পত্তনাবধি যাহা যাহা গুপ্ত আছে, সে সকল ব্যক্ত করিব।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যাতে ভাববাদীর মাধ্যমে ঈশ্বর যা বলেছিলেন, তা পূর্ণ হয়: ‘আমি দৃষ্টান্তের মাধ্যমে কথা বলব; জগতের সৃষ্টি থেকে য়ে সমস্ত বিষয় এখনও গুপ্ত আছে সেগুলি প্রকাশ করব৷’ গীতসংহিতা 78:2
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যেন ভাববাদীর মাধ্যমে বলা এই কথা পূর্ণ হয়, “আমি গল্প কথায় নিজের মুখ খুলব, জগতের শুরু থেকে যা যা গোপন আছে, সে সব প্রকাশ করব।।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন ভাববাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হয়, “আমি দৃষ্টান্ত কথায় আপন মুখ খুলিব, জগতের পত্তনাবধি যাহা যাহা গুপ্ত আছে, সেই সকল ব্যক্ত করিব।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এটা হল যাতে নবীর মধ্য দিয়ে এই যে কথা বলা হয়েছিল তা পূর্ণ হয়: শিক্ষা-ভরা উদাহরণের মধ্য দিয়ে আমি মুখ খুলব; জগতের আরম্ভ থেকে যা যা লুকানো ছিল, তা বলব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এটা হল যাতে নবীর মধ্য দিয়ে এই যে কথা বলা হয়েছিল তা পূর্ণ হয়: শিক্ষা-ভরা উদাহরণের মধ্য দিয়ে আমি মুখ খুলব; দুনিয়ার শুরু থেকে যা যা লুকানো ছিল, তা বলব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাতে নবী যিশাইয়ের এই ভবিষ্যদ্বাণী পূর্ণ হয়: উপমাচ্ছলেই আমি কথা বলব, সৃষ্টির প্রারম্ভ থেকে যা গুপ্ত রয়েছে তা ব্যক্ত করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাতে ভাববাদীর মাধ্যমে ঈশ্বর যা বলেছিলেন, তা পূর্ণ হয়: “আমি দৃষ্টান্তের মাধ্যমে কথা বলব; জগতের সৃষ্টি থেকে যে সমস্ত বিষয় এখনও গুপ্ত আছে সেগুলি প্রকাশ করব৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেন ভাববাদীর মাধ্যমে বলা এই কথা পূর্ণ হয়, “আমি গল্প কথায় নিজের মুখ খুলব, জগতের শুরু থেকে যা যা গোপন আছে, সে সব প্রকাশ করব।”