Matthew 13:41 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইবনুল-ইনসান নিজের ফেরেশতাদেরকে প্রেরণ করবেন; তাঁরা তাঁর রাজ্য থেকে যারা অন্যদের গুনাহ্ করায় তাদের সকলকে ও দুর্বৃত্তদেরকে সংগ্রহ করবেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মনুষ্যপুত্র তাঁর দূতদের পাঠাবেন। তাঁরা তাঁর রাজত্ব থেকে যা কিছু পাপের কারণস্বরূপ ও যারা অন্যায় আচরণ করে তাদের উৎখাত করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মনুষ্যপুত্র আপন দূতগণকে প্রেরণ করিবেন; তাঁহারা তাঁহার রাজ্য হইতে সমস্ত বিঘ্নজনক বিষয় ও অধর্ম্মাচারীদিগকে সংগ্রহ করিবেন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
মানবপুত্র তাঁর স্বর্গদূতদের পাঠিয়ে দেবেন, আর যাঁরা পাপ করে ও অপরকে মন্দের পথে ঠেলে দেয়, তাদের সবাইকে সেইস্বর্গদূতরা মানবপুত্রের রাজ্যের মধ্য থেকে একসঙ্গে জড় করবেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
মানবপুত্র নিজের দূতদেরকে পাঠাবেন; তাঁরা তাঁর রাজ্য থেকে সব বাঁধাজনক বিষয় ও অধর্ম্মাচারীদেরকে সংগ্রহ করবেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মনুষ্যপুত্র আপন দূতগণকে প্রেরণ করিবেন; তাঁহারা তাঁহার রাজ্য হইতে সমস্ত বিঘ্নজনক বিষয় ও অধর্মাচারীদিগকে সংগ্রহ করিবেন, এবং তাহাদিগকে অগ্নিকুণ্ডে ফেলিয়া দিবেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা অন্যদের পাপ করায় এবং যারা নিজেরা পাপ করে তাদের সবাইকে সেই স্বর্গদূতেরা মনুষ্যপুত্রের রাজ্যের মধ্য থেকে একসংগে জড়ো করবেন ও জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা অন্যদের গুনাহ্ করায় এবং যারা নিজেরা গুনাহ্ করে তাদের সবাইকে সেই ফেরেশতারা ইব্ন্তেআদমের রাজ্যের মধ্য থেকে একসংগে জমায়েত করবেন ও জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মানবপুত্র তাঁর দূতদের পাঠাবেন। তাঁরা তাঁর রাজ্য থেকে দুরাচারী ও পাপের প্ররোচনা দেয় এমন সব লোককে আলাদা করে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মানবপুত্র তাঁর স্বর্গদূতদের পাঠিয়ে দেবেন, আর যাঁরা পাপ করে ও অপরকে মন্দের পথে ঠেলে দেয়, তাদের সবাইকে সেই স্বর্গদূতরা মানবপুত্রের রাজ্যের মধ্য থেকে একসঙ্গে জড় করবেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মনুষ্যপুত্র নিজের দূতদের পাঠাবেন; তাঁরা তাঁর রাজ্য থেকে সব বাঁধাজনক বিষয় ও অধর্মীদেরকে সংগ্রহ করবেন,