Matthew 13:43 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ধার্মিকেরা তাদের পিতার রাজ্যে সূর্যের মত দেদীপ্যমান হবে। যার কান আছে সে শুনুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন ধার্মিকেরা তাদের পিতার রাজ্যে সূর্যের মতো দীপ্যমান হবে। যার কান আছে, সে শুনুক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ধার্ম্মিকেরা আপনাদের পিতার রাজ্যে সূর্য্যের ন্যায় দেদীপ্যমান হইবে। যাহার কাণ থাকে, সে শুনুক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তারপর যাঁরা ধার্মিক প্রতিপন্ন হয়েছে, তারা পিতার রাজ্যে সূর্যের মতো উজ্জ্বল হয়ে দেখা দেবে৷ যার শোনার মতো কান আছে সে শুনুক!
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন ধার্মিকেরা নিজেদের পিতার রাজ্যে সুর্য্যের মত উজ্জ্বল হবে। যার কাণ আছে, সে শুনুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ধার্মিকেরা আপনাদের পিতার রাজ্যে সূর্যের ন্যায় দেদীপ্যমান হইবে। যাহার কান থাকে, সে শুনুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময়ে ঈশ্বরভক্ত লোকেরা তাদের স্বর্গস্থ পিতার রাজ্যে সূর্যের মত উজ্জ্বল হয়ে দেখা দেবে। যার শুনবার কান আছে সে শুনুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময়ে আল্লাহ্‌ভক্ত লোকেরা তাদের বেহেশতী পিতার রাজ্যে সূর্যের মত উজ্জ্বল হয়ে দেখা দেবে। যার শুনবার কান আছে সে শুনুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধার্মিকেরা তাদের পিতার রাজ্যে সূর্যের মত দ্বীপ্তিমান হয়ে উঠবে। যার বলে আছে সে শুনুক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর যাঁরা ধার্মিক প্রতিপন্ন হয়েছে, তারা পিতার রাজ্যে সূর্যের মতো উজ্জ্বল হয়ে দেখা দেবে৷ যার শোনার মতো কান আছে সে শুনুক!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ধার্ম্মিকেরা নিজেদের পিতার রাজ্যে সুর্য্যের মত উজ্জ্বল হবে। যার কান আছে সে শুনুক।